রোহিঙ্গাদের সঙ্গে নিকৃষ্ট নির্মমতা করা হয়েছে: জোলি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
সংবাদ সম্মেলনে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি
কক্সবাজার সফররত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা নারী ও শিশুদের মুখে তাদের উপর চালানো নির্যাতনের বর্ণনা শুনে আমি হতবাক। আমার মন ভেঙ্গে গেছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম নির্মমতা করা হয়েছে রোহিঙ্গাদের সাথে। বাংলাদেশে তাদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছে।
আজ মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গাদের সাথে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্প ঘুরে দেখার দুই দিনের অভিজ্ঞতার বর্ণনা দেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত হয়ে রোহিঙ্গাদের অবস্থা দেখতে বাংলাদেশে এসেছেন হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। এটা তার প্রথমবারের মতো বাংলাদেশে সফর।
প্রেস বিফ্রিংয়ে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, সবার দায়িত্ব হলো রাখাইনে রোহিঙ্গাদের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যেন ফেরত না পাঠানো হয়।
তিনি বলেন, আমি গত দু'দিনে দুটো উপজেলার প্রায় সবকটি ক্যাম্প ঘুরে দেখেছি। নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা নারী ও শিশুদের মুখে তাদের উপর চালানো নির্যাতনের বর্ণনা শুনেছি। তাদের একেক জনের বর্ণনা একেক রকম।
জোলি বলেন, নির্যাতিতদের বর্ণনা শুনে আমি হতবাক হয়ে গেছি। এত লোমহর্ষক ঘটনা ঘটেছিল রাখাইনে তা শোনার পর আমি অন্যরকম হয়ে গেছিলাম। বিশেষ করে নারী ও শিশুদের ওপর চলানে নির্যাতনের বর্ণনা শুনে আমার মন ভেঙে গেছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণের মতো, ঘটনা ঘটেছে। রোহিঙ্গাদের অবশ্যই নাগরিকত্ব দিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে।
অ্যাঞ্জেলিনা জোলি আরও বলেন, এসব নির্যাতিত মানুষ অসহায় অবস্থায় বাংলাদেশে যখন আসে, বাংলাদেশে তখন তাদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছে। এসব নির্যাতিত মানুষ তাদের নিজ দেশে ফেরার অধিকার রাখে।
তিনি বলেন, সংখ্যাটা এত বড় যে বাংলাদেশ সামলাতে পারবে না, সে কারণেই সবার সহযোগিতা দরকার।
প্রায় এগারো লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় ও অন্য সুবিধা দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান অ্যাঞ্জেলিনা জোলি।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




