র্যাগিংয়ে জড়িত থাকায় বুয়েটের ২৬ শিক্ষার্থীর শাস্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুটি হলে র্যাগিংয়ে জড়িত থাকার দায়ে ৯ শিক্ষার্থীকে হল থেকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদেরকে বিভিন্ন মেয়াদে অ্যাকাডেমিক কার্যক্রম থেকেও বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, আরও ১৭ শিক্ষার্থীকে হল থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং চারজনকে সতর্ক করা হয়েছে
বুয়েটের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক ও বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব অধ্যাপক মিজানুর রহমান বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল সোয়া ৫টায় উপাচার্যের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলেনে এ তথ্য জানান।
আজীবন বহিষ্কার হওয়া ৯ শিক্ষার্থী হলেন- আকিব হাসান রাফিন, এএসএম মাহাদী হাসান, সব্যসাচী দাস দিব্য, সৌমিত্র লাহিড়ী, প্লাবন চৌধুরী, নাহিদ আহমেদ, অর্ণব চৌধুরী, মো. ফরহাদ হোসেন ও মো. মোবাশ্বের হোসেন শান্ত।
র্যাগিং বন্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে বুয়েটের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটি এ শাস্তির সিদ্ধান্ত নেন।
বিভিন্ন মেয়াদে আবাসিক হল থেকে বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- কাজি গোলাম কিবরিয়া রিফাত, মো. সাকিব হাসান, মো. সাজ্জাদুর রহমান, সাকিব শাহরিয়া, শেখ আসিফুর রহমান আকাশ, মো. রাইয়ান তাহসিন, মেহেদী হাসান, তৈয়ব হোসেন, এএফএম মাহফুজুল কবির, মো. বখতিয়ার মাহবুব মুরাদ, সৈয়দ শাহরিয়ার আলম প্রত্যয়, মো. তৌফিক হাসান, মো. কুতুবুজ্জামান কাজল, মোহাম্মদ তাহমিদুল ইসলাম, ফেরদৌস হাসান ফাহিম, মো. আল-আমিন ও তাহাজিবুল ইসলাম।
এছাড়া মো. তাসনিম ফারহান ফাতিন, লোকমান হোসেন, শাফকাত বিন জাফর ও তানজির রশিদ আবিরকে ভবিষ্যতের জন্য সতর্কীকরণ করা হয়েছে।
বুয়েট প্রশাসন জানায়, তিতুমীর হলে র্যাগিংয়ে জড়িত আরো কিছু নতুন শিক্ষার্থীর নাম তদন্ত কমিটির কাছে এসেছে। তাই আরো তদন্ত করে তাদের বিরুদ্ধে আগামী সোমবার ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
-জেডসি
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও




