ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৫:০২:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

র‍্যাম্পে অভিজাত দিয়া মির্জা

ফিচার ডেস্ক

প্রকাশিত : ০৮:৩৫ এএম, ৩০ জুলাই ২০১৭ রবিবার

ভুবন ভুলানো হাসি দিয়ে দর্শকদের হৃদয় কবেই কেড়ে নিয়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ইদানিং আবার পোশাকে মাত করছেন। গত সপ্তাহে তো র‍্যাম্পে এসে সবাইকে তাক লাগিয়ে দিলেন।

ভারতীয় পোশাক সপ্তাহে খ্যাতনামা ডিজাইনার আনজু মোদি সবাইকে চমকে দিতে শো স্টপার দিয়া মির্জাকেই রেখেছিলেন। বিয়ের কনের সাজে মঞ্চে উঠেছিলেন দিয়া। মেরুন রংয়ের ভেলভেট লেহেঙ্গার সঙ্গে সোনালী জড়ির কাজের ওড়না ছিল দিয়ার পরনে। আনজুর ডিজাইন করা এই পোশাকে সোনালী ও ছাই রংয়ের বেশ ছড়াছড়িও ছিল। সঙ্গে ছিল ঐতিহ্যবাহী কুন্দন ও পাথরের গয়না। দর্শক ও ফ্যাশন সমালোচকদের সবারই এককথা দারুণ অভিজাত লেগেছে দিয়াকে। শো স্টপার হিসেবে আসলেও আসলের মধ্যমণি ছিলেন। দিয়াকেও বেশ হাসিখুশি লেগেছে পুরো আয়োজন জুড়ে। ভারি লেহেঙ্গাতেও বেশ সহজাত ছিলেন তিনি।