লকডাউনের বিষয়ে আদালতের কিছু করার নেই: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৪ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
করোনার সংক্রমণ রোধে ঢাকাকে পুরোপুরি লকডাউন করা হবে কিনা, তা একান্তই সরকারের সিদ্ধান্ত। এখানে আদালতের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ রিটের ওপর আদেশের জন্য আগামীকাল সোমবার (১৫ জুন) আদেশের দিন ধার্য করেন।
আজ রবিবার (১৪ জুন) এ সংক্রান্ত রিটের শুনানিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বধীন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।
করোনা সংক্রমণ থেকে বাঁচতে পুরো ঢাকাকে লকডাউন করার ঘোষণা চেয়ে গত ১১ জুন হাইকোর্টে রিট করা হয়। একইসঙ্গে রিটে করোনা চিকিৎসার সুবিধার্থে পর্যাপ্ত হাই ফ্লো নেজাল অক্সিজেন ক্যানোলা সংগ্রহের নির্দেশনা চাওয়া হয়। আইনজীবী মাহবুবুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরশেদ এ রিট করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য, অর্থ ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব (হাসপাতাল ও প্রশাসন), পুলিশ কমিশনার, র্যাবের মহাপরিচালক এবং ঢাকার দুই সিটি করপোরেশন মেয়রকে বিবাদী করা হয়।
রিট আবেদনে বিবাদীদের ওপর নির্দেশনা চাওয়া হয়, পুরো ঢাকায় দ্রুত লকডাউন ঘোষণার জন্য। রিটে বলা হয়- পুরো ঢাকা শহর লকডাউনের পর উক্ত সময়ে সিটি করপোরেশনের মেয়ররা কমিশনারদের মাধ্যমে প্রত্যেক এলাকায় প্রয়োজনে গরিবদের খাদ্য ও ওষুধ সরবরাহ করবেন। এ কাজে সরকার সার্বিক সহযোগিতা প্রদান করবে। স্বাস্থ্য কর্মীদের উন্নত চিকিৎসার জন্য করোনাকালে গঠিত টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











