ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৭:২৪:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

লকডাউনের ৩য় দিনেও রাস্তা ফাঁকা, কঠোর প্রশাসন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ৩ জুলাই ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চলছে তৃতীয় দিনের ‘কঠোর লকডাউন।’ গত দুই দিনের মতো সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে আজও মাঠে রয়েছে নিরাপত্তাবাহিনীর সদস্যরাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

সপ্তাহব্যাপী বিধিনিষেধের তৃতীয় দিন সকাল থেকেই রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা যাচ্ছে। বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে পোস্ট বসিয়ে তারা মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। সকাল পৌনে ১০টা পর্যন্ত সড়কগুলোতে কিছু প্রাইভেট গাড়ি চলাচল করতে দেখা গেলেও তুলনামূলক কম। তবে রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার ছুটির দিন হওয়ায় যান চলাচল কিছুটা কম বলে ধারণা করা হচ্ছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি চলাচল বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার রাজধানীর খিলগাঁও, মৌচাক, মালিবাগ, রামপুরা এলাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। তবে প্রধান সড়কের তুলনায় অলিগলিতে মানুষের চলাফেরা কিছুটা বেশি চোখে পড়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের আনাগোনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সকালে পুলিশের উপস্থিতি কম থাকায় সেসব এলাকায় ভিড় বেশি।

বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে আজও তল্লাশি করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জরুরি ছাড়া কাউকে বাইরে যেতে দেয়া হচ্ছে না। সকাল থেকে গণমাধ্যমসহ বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের যানবাহন যাতায়াত করতে দেখা গেছে। পণ্যবাহী কিছু যান চলেছে। তবে সংখ্যাটা কিছুটা কম। অলগলিতে মানুষের আনাগোনা দেখা গেলেও প্রধান সড়কগুলোতে তেমনটা নেই। নিত্যপণ্যের কিছু দোকানপাট ও কাঁচাবাজার খোলা আছে। অন্যান্য জায়গার তুলনায় এসব দোকানে ভিড় তুলনামূলক বেশি দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন মোড়ে যেসব চেকপোস্ট বসানো হয়েছে সেগুলোতে গাড়ি থামিয়ে ও পথচারীদের দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাইরে বের হওয়ার সঠিক কারণ যারা জানাতে পারছে তাদের গাড়ি ব্যারিকেড পার হয়ে গন্তব্যের দিকে যাচ্ছে। অপরদিকে যারা জরুরি কোন কারণ দেখাতে পারছে না তাদের গাড়ি ফেরত যাচ্ছে।

সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে ডিএমপি’র ক্রাইম, ট্রাফিক ও গোয়েন্দা বিভাগ মাঠে কাজ করেছে। পাশাপাশি প্রত্যেকটি বিভাগেই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, সকাল ৬টা থেকে পুলিশ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। প্রথম দুই দিনের মতো আজও অতিপ্রয়োজনীয় যানবাহন, রিকশা ও পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে।

-জেডসি

 

এই বিভাগের জনপ্রিয়