লক্ষ্মীপুর জেলায় সয়াবিনের বাম্পার ফলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৩ পিএম, ৯ মে ২০২২ সোমবার
ফাইল ছবি
লক্ষ্মীপুরে সয়াবিনের বাম্পার ফলনে আশার আলো দেখছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দুই-এক দিনের মধ্যে সয়াবিন ফসল ঘরে তুলতে পারবেন তারা। তবে বাম্পার ফলনেও আশানুরূপ মূল্য পাচ্ছেন না বলে হতাশা প্রকাশ করেছেন কৃষকরা।
কৃষি বিভাগ বলছে, পরামর্শের পাশাপাশি সকল ধরনের সহযোগিতার ফলে এ বছর সয়াবিন থেকে ৩শ’ কোটি টাকারও বেশি আয় হবে বলে আশা করছেন তারা।
কৃষি অফিসের তথ্যমতে, দেশের ৭৫ থেকে ৮০ শতাংশ সয়াবিন উৎপাদন হয় লক্ষ্মীপুরে। প্রত্যাশার চেয়ে বেশি আবাদ, বাম্পার ফলন, টানা এক যুগেরও বেশি সময় ধরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় এ জেলা 'সয়াবিনের রাজধানী' হিসাবে খ্যাতি অর্জন করেছে। সয়াবিন চাষে জমিতে বাড়তি কোনো ঝামেলা নেই বলে অল্প খরচে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা থাকে বলে জানান কৃষকরা।
তবে ভালো ফলনেও এ বছর দাম নিয়ে কৃষকরা শঙ্কা প্রকাশ করেছেন। জেলায় সয়াবিন প্রক্রিয়াজাত কারখানা স্থাপনের পাশাপাশি সরকারিভাবে সংরক্ষণের দাবি তাদের।
চররমনি মোহন এলাকার কৃষক হাফেজ আহম্মেদ, আমান উল্যাহ ও সেকান্তর মিয়াসহ কয়েকজন জানান, সয়াবিন চাষে তাদের বাড়তি ঝামেলা নেই। শুধু জমি চাষাবাদ করে বীজ বপন এবং একটু পরিচর্যায় কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা সম্ভব।
তবে ঋণগ্রস্ত এসব কৃষক মহাজনদের কাছ থেকে তাদের উৎপাদিত সয়াবিনের ন্যায্যমূল্য পান না দাবি করে বলেন, সরকারিভাবে সয়াবিন ক্রয় করলে কৃষক ন্যায্যমূল্য পেতেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. জাকির হোসেন বলেন, কৃষি বিভাগের পরামর্শে চাষীরা উন্নতজাতের বীজ বোপন ও সুষম সারের ব্যবহারের ফলে এবার ফলন ভালো হয়েছে। এ বছর লক্ষ্মীপুর জেলায় ৩৮ হাজার হেক্টর জমিতে সয়াবিনের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৬ হাজার ৫৪০ মেট্রিক টন, যার বাজারমূল্য ৩শ’ কোটি টাকা।
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল

