লক্ষ্মীপুরে তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
লক্ষ্মীপুরে নিজ ঘরে স্বামী ও স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তালাবদ্ধ ঘর থেকে অর্ধগলিত ও কাপড় মোড়ানো অবস্থায় এ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে সদর উপজেলার শাকচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বয়োবৃদ্ধ আবু ছিদ্দিক (৭৩) ও তার স্ত্রী আতেরুন নেছা (৬৫)। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশের ধারণা ৪-৫ দিন আগে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। হত্যার অনেকগুলো কারণ থাকতে পারে উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায় পুলিশ।
পুলিশ ও এলাকাবাসি জানায়, স্থানীয় শাকচর গ্রামের প্রবাস ফেরত ছিদ্দিক ও তার স্ত্রী দীর্ঘদিন থেকে ছৈমিজি বাড়ীর একটি একতলা বিল্ডিং বসবাস করে আসছে। প্রবাস থেকে ফিরে পৈত্রিক সম্পত্তি ছাড়াও কিছু সম্পত্তি ক্রয় করেন ছিদ্দিক। কিন্তু নিঃসন্তান থাকার কারণে এ দম্পতি আব্দুর রহিম শাহজাহান নামের একজনকে পালক সন্তান হিসেবে দত্তক নেন। সম্প্রতি ওই সন্তানের সঙ্গে পারিবারিক বিরোধ (জমি জমা সংক্রান্ত) বিরোধ দেখা দেয়।
ফলে সে তার স্ত্রী নিয়ে লক্ষ্মীপুর শহরে শ্বশুর বাড়ীতে বসবাস করছেন। এরিমধ্যে পৈত্রিক সম্পত্তি ভাইদের সঙ্গে বিক্রি করার কথা চলে আসছিল ছিদ্দিকের। সর্বশেষ নিজ ভাইদের সঙ্গে গেলো শুক্রবার কথা হয় তার। এমন প্রেক্ষাপটে তাদের বাড়ীতে খোঁজ করতে এসে তালাবদ্ধ অবস্থায় কোন সাড়া শব্দ পাননি স্বজনরা। পরে জানালায় উকি দিয়ে তাদের হাত মোড়ানো পঁচা গন্ধ পান তারা। এরপর হৈ চৈ পড়ে সর্বত্র। উৎসুক জনতা ভিড় জমান তাদের বাড়ী। খবর পেয়ে পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙ্গে তাদের মরদেহ উদ্ধার করেন।
পালকপুত্র মো. শাহজাহান জানায়, তিনি সবসময় লক্ষ্মীপুর শহরে নিজের শ্বশুর বাড়ীতে থাকেন। গত কয়েকদিন থেকে ঘটনা জানাজানি হওয়া পর্যন্তও তিনি ওই বাড়ীতে ছিলেন। খবর পেয়ে রাতে তিনি এ বাড়ীতে ছুটে আসেন।
স্থানীয় শাকচর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান জানান, পুলিশ এসে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। তাদের শয়ন কক্ষে আলমারি খোলা বিক্ষিপ্ত অবস্থায় ছিলো। জামাকাপড় এলোমেলো অবস্থায় পড়ে ছিলো। মরদেহগুলো খাটের উপর ছড়িয়ে রয়েছে। এই দম্পতিকে কেউ হত্যা করেছে। কিছুদিন আগে নিহত নারী জমি সংক্রান্ত বিরোধের অভিযোগ নিয়ে পরিষদে গিয়েছিল, আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে জানিয়ে এ ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে বিচার দাবী করেন তিনি।
পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ গণমাধ্যমকর্মীদের জানান, স্বামী-স্ত্রীকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে। একতলা বিল্ডিং এর ছাদের সিঁড়ি দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি রহস্যজনক। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে। টিম গঠন করা হয়েছে, পুলিশ ও সিআইডি একসাথে ঘটনার তদন্তে নেমেছে। ময়না তদন্তের জন্য মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল









