লক্ষ্মীপুরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগের কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে একজনের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, একজনের ১০ হাজার টাকা ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আরেক আসামিকে খালাস দেয়া হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এই রায় দেন।তবে যাবজ্জীন কারাদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কমলনগর উপজেলার মধ্য চরমার্টিন এলাকার মো: রফিক উল্ল্যার ছেলে আব্দুর রহিম চৌধুরী, রামগতি উপজেলার চরকলাকোপা এলাকার আবু তাহেরের ছেলে মো: হেলাল।
খালাসপ্রাপ্ত হলেন- কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকার সন্তুষ সরকারের ছেলে শ্যামসুন্দর সরকার।
আদালতের সরকারি কৌঁসুলি এডভোকেট আবুল বাসার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
আদলত সূত্রে জানা যায়, পূর্ব পরিচয় থেকে আসামিরা বিভিন্ন সময় ভিকটিমকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল। ২০১৪ সালের ১১ সেপ্টম্বর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার হতে আসামিরা ভিকটিমকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে কৌশলে হাজিরহাট বাজারস্থ মেঘনা সিনেমা হলে এনে ছবি দেখার জন্য সিনেমা হলে প্রবেশ করায়। এক পর্যায়ে সিনেমা হলের পেছনের মেশিন ঘরে নিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে আসামিরা। এ সময় ভিকটিম চিৎকার করলে আসামিরা পালিয়ে যায়। পরে সিনেমা হলের দর্শকরা এসে তাকে উদ্ধর করে ভিকটিমের বাড়ি নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে পরের দিন বিকালে কমলনগর থানায় তিন জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি কমলনগর থানা পুলিশ তদন্ত করে দুইজনের বিরুদ্ধে আদলতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এই রায় প্রদান করেছেন।
-জেডসি
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



