ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৮:৩০:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

লক্ষ্মীপুরে পাওয়ার ট্রলির ধাক্কায় নারী শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:২১ পিএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রলির ধাক্কায় সুফিয়া আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রায়পুর আঞ্চলিক মহাসড়কের রাখালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 


 
সুফিয়া আক্তার সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রাম মৃত হারিছ মিয়ার স্ত্রী। তিনি রায়পুর বেঙ্গল স্যু ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক সড়ক ২ ঘণ্টা অবরোধ করে শ্রমিকরা। এ সময় একটি অটোরিকশা ও ট্রাক্টর ভাংচুর করা হয়। 


 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান জানান, সকালে সুফিয়া আক্তার বাড়ি থেকে বের হয়ে নিজ কর্মস্থল বেঙ্গল স্যু ফ্যাক্টরির সামনে পৌঁছালে একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রলিচালক মুরাদ হোসেনকে আটক করা হয়েছে।