লক্ষ্মীপুরে মাকে গলা কেটে হত্যা, ছেলে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪০ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার
মাকে গলা কেটে হত্যা, ছেলে গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রায়পুরে ধারাল দা দিয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। নিহতের নাম শেফালী বেগম। তার ছেলের নাম জাফর হোসেন (২৬)। তারা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামের সরদারবাড়ির হোসেন আলীর স্ত্রী ও সন্তান।
নিহত শেফালী বেগমের বড় ছেলে জসিম উদ্দিন বলেন, ‘কয়েক মাস ধরে জাফর বন্ধুদের সঙ্গে মাদক সেবন করে আসছিল। মাদক সেবনের কারণে জাফর ঋণগ্রস্ত হয়ে পড়ে। জাফর নেশার জন্য বিভিন্ন সময়ে মায়ের কাছে টাকা চাইত। টাকা না পেলেই খারাপ আচরণ করত।’
জসিম উদ্দিন আরও বলেন, ‘আজ শুক্রবার সকালে টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জাফর মাকে বিছানায় ফেলে দিয়ে দা দিয়ে গলা কেটে হত্যা করে।’
জসিম জানান, তার মাকে হত্যার পর প্রতিবেশীরা এসে জাফরকে আটক করে পুলিশে খবর দেয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, রাখালীয়া গ্রামের সরদারবাড়িতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। মাদক সেবনের বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জাফরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে








