লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের বৈঠক বাতিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যকার পরিকল্পিত একটি বৈঠক বাতিল করা হয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আগে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শনিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট জানিয়েছে, রানির শেষকৃত্যের আগে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যকার পরিকল্পিত ‘পূর্ণমাত্রার দ্বিপাক্ষিক বৈঠকটি’ লন্ডনের পরিবর্তে বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত হবে।
রানির মৃত্যুতে জাতীয় শোক পালনের পর উভয় নেতার মধ্যে আলোচনার আয়োজন করা হলে তা আরও বিস্তৃত আলোচনার সুযোগ দেবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী লিজ ট্রাস অবশ্য শনিবার নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।
বিবিসি বলছে, কেন্টের চেভেনিং হাউসে শনিবার নিউজিল্যান্ডের জেসিন্ডা আরডার্ন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।
অবশ্য বাইডেনের সঙ্গে বৈঠকটি স্থগিত হলেও রোববার ডাউনিং স্ট্রিটে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে লিজ ট্রাস দেখা করবেন বলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন নিশ্চিত করেছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছিলেন লিজ ট্রাস। সেসময় বাইডেনের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। আর তাই আগামী বুধবার নিউইয়র্কের জাতিসংঘ কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকটি হবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে লিজ ট্রাসের প্রথম বৈঠক।
গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রাজপরিবারের প্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯৬ বছর বয়স্ক রানি বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন।
রাজপরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর রাজধানী লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে এলাকার সেইন্ট পল গির্জায় সমাহিত করা হবে রানির মরদেহ। সমাহিত করার আগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ব্রিটেনের পার্লামেন্ট ভবনের ওয়েস্ট মিনস্টার হলে তার মরদেহ চারদিনের জন্য রাখা হয়েছে।
বিবিসি বলছে, সোমবারের এই অন্ত্যেষ্টিক্রিয়া সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক ইভেন্টগুলোর মধ্যে একটি হতে চলেছে। এসময় এখানে প্রায় ৫০০ রাষ্ট্রপ্রধান এবং বিদেশি বিশিষ্ট অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
মূলত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে বিদেশি সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন লিজ ট্রাস। কিন্তু ডাউনিং স্ট্রিট জোর দিয়ে জানিয়েছে, এই সপ্তাহান্তে বিভিন্ন নেতার সঙ্গে এসব আলোচনা আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হিসেবে বিবেচিত হবে না। কারণ রানির মৃত্যুর পর সরকারি ভাবে ১০ দিনের শোক পালন করছে ব্রিটেন।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









