লন্ডনে রবীন্দ্র জয়ন্তী উদযাপন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ৩ জুন ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও ভারতীয় হাইকমিশনের যৌথ উদ্যোগে লন্ডনে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়েছে।
বাংলাদেশ-ভারত মৈত্রী এবং দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য বিবেচনায় লন্ডনে বাংলাদেশ এবং ভারতীয় হাইকমিশন যৌথভাবে এক বিশেষ রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে বলে আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম দেশাত্মবোধক গান ‘আমার সোনার বাংলা’ বেছে নেয়ায় বঙ্গবন্ধুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাইকমিশনার বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম অ-ইউরোপীয় এবং একজন বাঙালি কবি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলা ভাষায় তাঁর সাহিত্যকর্ম বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সবচেয়ে শক্তিশালী সাংস্কৃতিক বন্ধন স্থাপন করেছে।’
হাইকমিশনার আরো বলেন, ‘বাংলাদেশ ও ভারত যৌথভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কবি গুরুর শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধনের মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করেছেন।’
অনুষ্ঠানে যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম সুন্দরভাবে মানুষ ও প্রকৃতির সম্পর্ককে চিত্রিত করেছে। তিনি যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উপর জোর দেন যা ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধুত্ব এবং সাংস্কৃতিক সৌহার্দ্য আরো গভীর করবে।
‘রবীন্দ্রনাথ ও প্রকৃতি’ শীর্ষক এই মনোমুগ্ধকর ও প্রাণবন্ত অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও রবীন্দ্র গবেষক রেজওয়ানা চৌধুরী বন্যা ও ভারতের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অনিরুদ্ধ কুমার ঘোষাল রবিঠাকুরের প্রকৃতি বিষয়ের গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের বিমোহিত করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো বিশিষ্ট অভিনেত্রী শম্পা রেজার কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতার ইংরেজি অনুবাদের অনবদ্য আবৃত্তি এবং ঋতুভিত্তিক রবীন্দ্র ্র সঙ্গীতের সাথে বিশিষ্ট ব্রিটিশ-বাংলাদেশী নৃত্য শিল্পী সৌমী দাশ ও তাঁর সহশিল্পীদের বর্ণাঢ্য নৃত্য পরিবেশনা।
অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,বিভিন্ন পেশার প্রতিনিধিসহ বাংলাদেশি ও ভারতীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




