ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১:৪৮:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

লবিস্ট নিয়োগকারীদের শিক্ষামন্ত্রীর ধিক্কার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশকে অস্থিতিশীল করতে লবিস্ট নিয়োগকারীদের ধিক্কার জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা কলেজে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিদেশে টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এসব অপকর্মকারীদের ধিক্কার দেওয়া ছাড়া কোনো উপায় নেই।

তিনি বলেন, একাত্তর এবং পঁচাত্তরের হত্যাকারীরা আবারও মাঠে নেমেছে। তারা নানান কৌশলেও সাধারণ মানুষকে তাদের পাশে পাচ্ছে না।

দীপু মনি বলেন, আন্দোলন-সংগ্রাম করতে গেলে মানুষকে সঙ্গে নিয়ে করতে হয়। জনবিচ্ছিন্ন হয়ে করা যায় না। অতীতে তাদের অপকর্মের জন্য মানুষ এখন তাদের ডাকে সাড়া দিচ্ছে না।

অলোচনা সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এটিএম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।