ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২১:৪৪:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

লা মেরিডিয়ানে টার্কিশ কালিনারি উইক চলছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:৪৮ পিএম, ৫ নভেম্বর ২০১৭ রবিবার

লা মেরিডিয়ান ঢাকায় চলছে টার্কিশ কালিনারি উইক। তুরস্কের নানা রকম বৈচিত্রময় খাবারের স্বাদ নিতে গত ৩০ অক্টোবর থেকে চলছে এ আয়োজন। বৈচিত্র্যময় মহাদেশীয় খাবারের অনন্য সমারোহ নিয়ে লা মেরিডিয়ান ঢাকা এ আয়োজন করেছে।

হোটেলের ১৭ তলায় ‘ওলেয়া’ অ্যারাবিয়ান রেস্টুরেন্টে ৩০ থেকে আগামী ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

এই আয়োজনে থাকছে সব ধরনের তুর্কি খাবারের বুফে। বাংলাদেশের ভোজনরসিকদের তুরস্কের খাবারের স্বাদ দিতে ঢাকায় এসেছেন লা মেরিডিয়ান ইস্তানবুল-এর শেফ সাইফি সাকমান ও উমিত আয়মেলেক। রন্ধনশালায় তারাই এ সুস্বাদু খাবারগুলো তৈরি করছেন প্রতিদিন।

এই লোভনীয় খাদ্যসম্ভারে জনপ্রতি খরচ করতে হবে ৪,০০০ ++। যোগাযোগ করুন: +৮৮ ০১৯৯০ ৯০০৯০০।