ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১৬:২৬:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

লাইফ সাপোর্টে আরমানিটোলার সেই নবদম্পতি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০০ পিএম, ২৪ এপ্রিল ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুরান ঢাকার আরমানিটোলায় আবাসিক ভবনের রাসায়নিক গুদামে আগুন লেগে আহত হন নবদম্পতি মুনা সরকার ও আশিকুজ্জামান খান। এখনো তাদের জ্ঞান ফেরেনি বলে জানা গেছে। শনিবার (২৪ এপ্রিল) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাদের লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় এ নবদম্পতি জ্ঞান হারিয়েছিলেন। তাদের শরীরের ভেতরে আগুনের ধোঁয়া প্রবেশ করেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা আরও জানিয়েছেন, তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এখন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অবস্থা এখন আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

আহত আশিকুজ্জামানের ছোট ভাই সালমান ফারসি বলেন, তারা পরিবারের কেউই এখনো তার বড় ভাইকে দেখেননি। চিকিৎসকরা তাদের জানিয়েছেন যে ৭২ ঘণ্টার মধ্যে জ্ঞান না ফিরলে করার কিছু নেই।

নবদম্পতি মুনা ও আশিকুজ্জামানকে নিয়ে দুশ্চিন্তা কাটেনি মুনার বাবা ইব্রাহিম সরকারের। আগুন বড় মেয়ে ও মেয়ের জামাই আছেন লাইফ সাপোর্টে, ছোট মেয়ে সুমাইয়া সরকার গতকালই (২০) মারা গেছেন। আগুন রেহাই দেয়নি ইব্রাহিমের ছয় সদস্যের পরিবারের কাউকেই। স্ত্রী সুফিয়া সরকার ও ছেলে জুনায়েদ সরকারও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ভর্তি হয়েছেন ইব্রাহিম সরকার নিজেও।

বিদায়বেলায় ছোট মেয়েকে দেখতে পারেননি ইব্রাহিম সরকারের পরিবারের কেউ। গতকাল রাতে তাঁকে দাফন করা হয়েছে সোনারগাঁয়ে গ্রামের বাড়িতে। সুমাইয়া ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

প্রসঙ্গত, আশিকুজ্জামান খান ও মুনা সরকারের মাত্র দেড় মাস আগে বিয়ে হয়েছে। আশিকুজ্জামান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আর মুনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ২১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এছাড়া অগ্নিকাণ্ডে মোট চারজনের মৃত্যু হয়েছে।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়