লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া শাড়ি কিনলেন সাবিলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ৭ এপ্রিল ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকাহত পুরো দেশ। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে শোকে স্তব্ধ শোবিজ অঙ্গনও। তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠেছে শোকবার্তা ও প্রার্থনা।
এবার সেই তালিকায় নাম উঠল জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্দেশ্যে লাখ টাকায় পোড়া কাপড় কিনেছেন সাবিলা নূর।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে বিদ্যানন্দের অফিসিয়াল পেজ থেকে। সেখানে লেখা হয়েছে, ‘লাখ টাকা দাম পোড়া শাড়ির! জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে চেয়েছেন।’
এ প্রসঙ্গে সাবিলা নূর লিখেছেন, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগে তাদের পাশে দাঁড়ানোর ছোট্ট একটি চেষ্টা।’
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্দেশ্যে আগুনে পুড়ে যাওয়া কাপড় কিনে নিয়েছে বিদ্যানন্দ। তার পোড়া কাপড়্গুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ তুলে দিতে চায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে। তাদের এই উদ্যোগে সমর্থন দিতেই এক লাখ টাকা দিয়ে পোড়া শাড়ি কিনেছেন সাবিলা নূর।
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক





