লাশ হয়ে ফিরলেন নববধূ পূর্ণিমা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার
লাশ হয়ে ফিরলেন নববধূ পূর্ণিমা
রাজশাহীতে পদ্মা নদীতে বর-কনেসহ যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় অবশেষে নিখোঁজ নববধূ সুইটি খাতুন পূর্ণিমার (২০) লাশ পাওয়া গেছে।
আজ সোমবার ভোর ৬টার দিকে রাজশাহী নগরীর শ্যামপুর এলাকা থেকে নববধূর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এর আগে পুলিশ ও বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি শনিবার পাঁচজন, রবিবার দুজনের লাশ উদ্ধার করে এবং ঘটনার দিন শুক্রবার একজন মারা যায়।
এদিকে, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা প্রত্যেক ব্যক্তির লাশ উদ্ধার হওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় নৌকাডুবির ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন নববধূ সুইটি খাতুন। তবে সৌভাগ্যক্রমে পানি সাঁতরিয়ে বেঁচে গেছেন বর আসাদুজ্জামান রুমন (২৫)। তিনি উপজেলার চরখিদিরপুর এলাকার ইনছার আলীর ছেলে। তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল বৃহস্পতিবার।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বরাত দিয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রবল স্রোতের কারণে রাজশাহী মহানগরীর চরখিদিরপুর সংলগ্ন পদ্মা নদীতে বিয়ে বাড়ির বর-কনে যাত্রীবাহী দুটি নৌকাডুবির ঘটনা ঘটে।
- কুমিল্লা শহরে রানীর দিঘির পারে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা











