লাহোরের উপনির্বাচনে নওয়াজের স্ত্রীর জয়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত :
পানামা নথি কেলেঙ্কারির মামলায় অভিশংসিত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ লাহোরের উপনির্বাচনে জয়লাভ করেছেন।
গতকাল রোববার অনুষ্ঠিত এ নির্বাচনের ভোট গণনা শেষে বেসরকারিভাবে প্রকাশিত ফল থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৪ হাজার ১৮৮ ভোট বেশি পেয়ে পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) কুলসুম নওয়াজ জয়লাভ করেন। তিনি ৬১ হাজার ২৫৪টি ভোট পান।
গত জুলাইয়ে আদালতের আদেশের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হন নওয়াজ। পরে লাহোরে অনুষ্ঠিত উপনির্বাচনে তাঁর প্রতিনিধিত্ব করেন স্ত্রী কুলসুম।
এ নির্বাচনে কুলসুমকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় দেশটির সাবেক ক্রিকেটারের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং বিলওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টির মতো বড় সংগঠনগুলোর জাঁদরেল নেতাদের সঙ্গে।
ক্যানসারের চিকিৎসা নিতে নওয়াজ শরিফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে মেয়ে মরিয়ম পিএমএল-এনের প্রচারকাজ চালান।
নির্বাচনে জয়লাভের পর দলের সমর্থকদের উদ্দেশে মরিয়ম শরিফ বলেন, ‘এটা কোনো সাধারণ জয় নয়। যারা মাঠে থেকে আমাদের বিরুদ্ধে নির্বাচন করেছে, আমরা শুধু তাদেরই পরাজিত করিনি; যারা মাঠে দৃশ্যমান ছিল না, তাদেরও পরাজিত করেছি।’
নওয়াজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য করে আদালত যে রায় দিয়েছেন, এ বিজয় সেটাকে অগ্রহণযোগ্য প্রমাণ করেছে বলেও দাবি করেন মরিয়ম। শুরু থেকেই নওয়াজ শরিফ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
লাহোরের নির্বাচনকে ২০১৮ সালে অনুষ্ঠেয় পাকিস্তানের সংসদ নির্বাচনে নওয়াজ শরিফের দলের জনপ্রিয়তা প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছিল।
ডনের বরাত দিয়ে বিবিসির খবরে আরো বলা হয়, এই নির্বাচনে প্রায় তিন লাখ ২০ হাজার ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারই প্রথমবারে মতো বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











