ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৯:০৩:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

লিঙ্গ সমতার প্রতি বিশ্বের মনযোগ আকর্ষণে মেগান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:২৯ পিএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

ব্রিটিশ রাজপুত্র হ্যারির বাগদত্তা মেগান মারকল লিঙ্গ সমতার প্রতি বিশ্ব সম্প্রদায়ের মনযোগ আকর্ষণে সহায়তা করেছেন।

সোমবার জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা একথা জানিয়ে বলেছে, আশা করা হচ্ছে  মেগান নারীর পক্ষে তার অবস্থান অব্যাহত রাখবেন। খবর এএফপি’র।


মার্কিন অভিনেত্রী ৩৬ বছর বয়সী মেগান ২০১৪ সালে রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও জাতিসংঘে নারী নেতৃত্বের পক্ষে প্রচারণা চালান। এক বছর পর বেইজিং উইমেন’স কনফারেন্সের ২০তম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।


নারীদের পক্ষে মেগান বিশ্বব্যাংকের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন যান। সেখানে তিনি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।


এছাড়াও এই নারী অধিকারকর্মী নারীদের অবস্থা দেখতে রুয়ান্ডায়ও গেছেন। দেশটির পার্লামেন্টে বিপুল সংখ্যক নারী সদস্য রয়েছে। তিনি সেখানে দেশটির কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। সফরকালে একটি শরণার্থী শিবিরও পরিদর্শন করেন।


জাতিসংঘের নারী বিষয়ক এক মুখপাত্র বলেছেন, ‘মেগান মার্কেল বিশ্বে লিঙ্গ সমতার বিষয়ে বিশ্বের মনযোগ আকর্ষণে সহায়তা করছেন।’


এদিকে মেগান এক বক্তব্যে বলেছেন, ‘আমি একজন নারী ও নারীবাদী হিসেবে গর্বিত।’

 

উল্লেখ্য, যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি তার বান্ধবী মার্কিন অভিনেত্রী মেগান মারকলকে বিয়ে করতে যাচ্ছেন। আগামী বছর বসন্তে তাদের বিয়ে হবে বলে সোমবার রাজপরিবার থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার ব্রিটিশ রাজপরিবারের বিবৃতির বরাত দিয়ে বিবিসি এ কথা জানিয়েছে। বিয়ের পর হ্যারি-মেগান বসবাস করবেন লন্ডনের কেনসিংটন প্রাসাদের নটিংহ্যাম কটেজে।

ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারি ২০১৬ সাল থেকে মেগানের সঙ্গে প্রেম করছেন। এ মাসের শুরুতে গোপনে তাদের বাগদান হয়।

প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লস টুইটারে দেওয়া ঘোষণায় বলেন, তিনি তার সন্তানের বিয়ের খবর সবাইকে জানাতে পেরে ‘রোমাঞ্চিত’। মেগানের বাবা-মা তাদের আশীর্বাদ জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানান, রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ শুভকামনা জানিয়েছেন হ্যারি-মেগানকে। হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন বলেছেন, হ্যারি-মেগানের বিয়ের ঘোষণায় তারা আনন্দিত।