ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ৬:৩৭:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৩ শিশুসহ শতাধিক অভিবাসী প্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:১০ পিএম, ৩০ জুন ২০১৮ শনিবার

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৩ শিশুসহ শতাধিক অভিবাসী প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার শতাধিক অভিবাসী নিয়ে যাত্রা করা নৌকাটি ডুবে যায়।



জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম’র লিবিয়ার মুখপাত্র ক্রিস্টিন পেত্রের এক টুইটার বার্তায় জানিয়েছেন, নৌকা ডুবে শতাধিক মানুষ মারা গেছে।



শুক্রবারই ইইউ নেতারা অভিবাসী ইস্যুতে একমত হন বলে জানা যায়। তবে কোনো কোনো সংবাদ মাধ্যমে ইইউ নেতাদের মধ্যে অভিবাসী ইস্যুতে মতবিরোধী রয়েছে বলে জানানো হয়। সেদিনই লিবিয়া উপকূলে নৌকা ডোবার ঘটনা ঘটলো।



আইওএম জানায়, ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। ক্রিস্টিন পেত্রে জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মী এবং চিকিত্সকরা গেছেন। তারা সর্বাত্মক সহায়তা করছেন।

 

কাল প্রায় সাড়ে তিনশ’ অভিবাসী প্রত্যাশীকে লিবিয়া উপকূলে ফিরিয়ে আনে কোস্টগার্ড।-সিএনএন।

এই বিভাগের জনপ্রিয়