ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৬:৪৯:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ

লেখক তাহমিনা জামান চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২২ পিএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপিকা ও বিশিষ্ট লেখিকা তাহমিনা জামান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১ এপ্রিল) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী তাহমিনা জামান চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তাহমিনা জামান স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও লেখক ড. খসরুজ্জামান চৌধুরী সহধর্মিণী।

বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেন তিনি। তাহমিনা যুক্তরাষ্ট্রেই বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।