লেখার স্বাধীনতা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ১২ মার্চ ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
দেশে লেখার স্বাধীনতা ও লেখা প্রকাশের স্বাধীনতা দিন দিন খর্ব হচ্ছে। সংবাদমাধ্যম থেকে শুরু করে সৃজনশীল লেখালেখি সর্বত্র ভিন্নমতের বক্তব্য ও লেখার প্রতি নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অনলাইন ও অফলাইনে লেখকের স্বাধীনতা হরণ করা চলছেই। লেখা প্রকাশের স্বাধীনতা হরণে নানা আইন তৈরি করা হচ্ছে। সম্মিলিতভাবে এগুলোর প্রতিবাদ করা প্রয়োজন।
শনিবার রাজধানীর বাংলামটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বঙ্গীয় সাহিত্য সভার আয়োজনে ‘লেখার স্বাধীনতা’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, লেখক ফরহাদ মজহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, কথাসাহিত্যিক মশিউল আলম, কবি চঞ্চল আশরাফ, লেখক ও রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ফিরোজ আহমেদ, কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ, কবি সাখাওয়াত টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, একজন লেখক যখন লিখতে বসেন, তখন তিনি দেশের বর্তমান বাস্তবতায় তার সেরা লেখাটি লিখতে পারেন না। লিখতে বসার আগে হাজারবার চিন্তা করতে হয়। লেখা হয়ে গেলে লেখাটি প্রকাশ করা যাবে কিনা, তা নিয়ে পরের ভাবনা হাজির হয়। লিখতে পারলেও লেখা প্রকাশের নিশ্চয়তা পাওয়া যায় না।
তিনি গত ফেব্রুয়ারিতে তিনটি বই প্রকাশের জন্য আদর্শ প্রকাশনাকে বইমেলায় স্টল বরাদ্দ না দেওয়ার উদাহরণ তুলে ধরেন। আইন করে লেখকের স্বাধীনতা হরণ করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
কবি ফরহাদ মজহার বলেন, একজন লেখক হিসেবে আমি আমার লেখাটা লিখতে চাই। এজন্য আমাকে মেরে ফেলা হলেও তা থেকে সরিয়ে আনা যাবে না। ভয় পাওয়া চলবে না। ভয় দেখাতে চাইলে আমরা যদি ভয় না পাই, তাহলে এই অবস্থা থেকে মুক্তি মিলবে।
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ভিন্নমতের সবাই এক মঞ্চে বসা যাবে না, এ ধরনের বিভক্তি সবসময়েই ছিল। এতে করে ক্ষমতাসীনরা বা সুবিধাভোগী গোষ্ঠীরা লাভবান হয়। তাই নির্দিষ্ট একটি বিষয়ে অন্তত আমরা যাতে এক হতে পারি সেদিকে খেয়াল রাখা জরুরি। বঙ্গীয় সাহিত্য সভা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন লেখক মোশাহিদা সুলতানা, চিকিৎসক ও লেখক সায়ন্থ সাখাওয়াৎ, আদর্শ প্রকাশনার সিইও মাহাবুব রহমান, যুব পরিষদের সেক্রেটারি নাদিম হাসান, সংগঠক ও রাজনৈতিক কর্মী আরিফুল ইসলাম আদীব। বঙ্গীয় সাহিত্য সভার আহ্বায়ক কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ ও সদস্য সচিব এহসান মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গীয় সাহিত্য সভার কার্যকরী সদস্য কথাসাহিত্যিক সালাহ উদ্দিন শুভ্র।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

