ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৭:০৭:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

লেন্স ব্যবহারে নষ্টের পথে আরফিন রুমির স্ত্রীর চোখ

আপডেট: ০৪:৪৬ এএম, ৬ জুলাই ২০১৫ সোমবার

1436157194স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : কন্টাক্ট লেন্স ব্যবহারের ফলে নষ্ট হতে চলেছে সংগীতশিল্পী আরফিন রুমির দ্বিতীয় স্ত্রী কামরুন নাহারের চোখ। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন আরফিন রুমি।
স্ত্রীর সাথে একটি ছবি পোস্ট করে এই সঙ্গীত শিল্পী লিখেছেন, ‘আমার স্ত্রী অসুস্থ। লেন্স ব্যবহার করার ফলে সে এখন ঠিক মতো দেখতে পারছে না। আপনারা যারা লেন্স ব্যবহার করেন তারা অনলাইন থেকে অর্ডার করবেন না। আমার স্ত্রীর জন্য দোয়া করবেন সবাই যেন সে আবার ভালো মত দেখতে পারে।’
০৬.০৭.২০১৫