লেবাননের বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহত
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৬ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
লেবাননের রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণে মেহেদি হাসান ও মিজানুর রহমান নামের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা আশরাফি এলাকায় বসবাস করতেন। এছাড়া আট শ্রমিক রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (০৪ আগস্ট) রাতে ৪৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছেন হেড অব চ্যান্সেরি আবদুল্লাহ আল মামুন। এছাড়া নৌবাহিনীর ২১ জন সদস্য আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেন, দুই জনের অবস্থা কিছুটা খারাপ ছিল। তাদের আমেরিকান হাসপাতালে ভর্তি করার পরে একজনের পরিস্থিতি উন্নতি হলে তাকে ছেড়ে দেওয়া হয়। বাকিরা জাতিসংঘের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি লেবাননে অবস্থিত বাংলাদেশিদের কারো কোনো সমস্যা আছে কিনা জানার জন্য। মঙ্গলবার আমরা বন্দর এলাকায় ব্যস্ত ছিলাম এবং দু’টি হাসপাতালে খোঁজ নিয়েছিলাম। আজকে সব জায়গায় খোঁজ নেবো। তবে রৈরুতে বর্তমানে সেখানে যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। সে কারণে অনেকের সঙ্গে যোগাযোগ করতে সমস্যা হচ্ছে।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে রাজধানী বৈরুতের বন্দর এলাকায় জোড়া বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক নিহত এবং চার হাজার জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে পুরো বৈরুত শহর ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বৈরুতের বন্দর এলাকা থেকে বড়ু গম্বুজ আকারে ধোঁয়া উড়ছে, এর কিছুক্ষণের মধ্যে বিকট বিস্ফোরণে গাড়ি, ভবন উড়ে যেতে দেখা যায়।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











