লোকাল বাসে বাসায় ফিরলেন প্রতিমন্ত্রী তারানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৩৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম আভাষটা দিয়েছিলেন সকালে। বলেছিলেন এখন থেকে সাধারণ মানুষের মত বাসে চলাফেরা করবেন। সেই কথাই বাস্তবে রুপ দিলেন তিনি।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় জিপিও মোড় থেকে ৬ নম্বর বাসে করে গুলশানে নিজের বাসায় রওনা হন তথ্য প্রতিমন্ত্রী। তথ্য প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ দুপুরে অফিস শেষে জিপিও মোড় থেকে ছয় নম্বর বাসে করে গুলশানের বাসভবনে যান প্রতিমন্ত্রী।শুধু আজকের দিনই না। এখন থেকে প্রতিদিনই পাবলিক বাসে আসা-যাওয়া করবেন তারানা হালিম।
পাবলিক বাসে যাতায়াতের পর এক প্রতিক্রিয়ায় তারানা হালিম জানান, পাবলিক বাসে কেন উঠতে পারব না? আজ দুপুর ১২টায় উঠলাম। পুরানা পল্টন-তেজগাঁও-গুলশান রুটের বাস। আমাকে দেখে কী যে খুশি যাত্রীরা। কেউ অবাক হয়, কেউ সেলফি তোলে। কেউ বলে অনেক গরম, পারবেন তো? আমি বললাম, আপনারা পারলে আমিও পারব। সবার সঙ্গে কথা বলা, ছবি তোলা। খুব ভালো লাগল।
প্রতিমন্ত্রী আরও বলেন, ফেসবুকে একটা বাচ্চা লিখেছিল আমরা পাবলিক বাসে উঠি না কেন? উঠলাম বেটা। আর আজ থেকে প্রতিদিন অফিসে যাব পাবলিক বাসে, আর ফিরব পাবলিক বাসে। অ্যান্ড ইটস অ্যা প্রমিজ, যা আমি রাখব।
এর আগে সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তারানা হালিম বলেন, পাবলিক বাসে চলাচল করবো।আমরা উঠলে যদি তারা (চালক) সচেতন হন। এটা আমরা নিজের একটা দেখার বিষয়, যে একটু দেখি।
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের এ পদক্ষেপকে সবাই স্বাগত জানিয়েছেন। তিনি যদি এখন থেকে পাবলিক বাসে নিয়মিত অফিস করেন তাহলে বাংলাদেশের প্রথম কোন নারী মন্ত্রী প্রোটোকল ভেঙে একজন সাধারন মানুষের মত অফিসে যাতায়াত করবেন। তার এই পদক্ষেপ নি:সন্দেহে সম্মানের যোগ্য।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার