শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ আগালো বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১১ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত হেনলি অ্যান্ড পার্টনার্স বৈশ্বিক পাসপোর্ট সূচক-২০২৪ এ ১০৪টি দেশের পাসপোর্টের মান প্রকাশ করেছে। এতে বাংলাদেশ ও উত্তর কোরিয়া যৌথভাবে ৯৭তম স্থানে রয়েছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৯৮ তম।
এই তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেন।
গত মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স (এইচঅ্যান্ডপি) বৈশ্বিক পাসপোর্ট সূচক-২০২৪ এ ১০৪টি দেশের সূচক প্রকাশ করে।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্যের ভিত্তিতে এই র্যাঙ্কিং করা হয়েছে।কোন দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই কতটি দেশে ভ্রমণ করতে পারে তার ওপর ভিত্তি করে সূচকে অবস্থান নির্ধারণ করা হয়েছে।
নতুন এই সূচক অনুসারে, বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৪২টি দেশে ভিসামুক্তভাবে বা অন-অ্যারাইভাল ভ্রমণ করতে পারবেন। অন্যদিকে প্রথম স্থানে থাকা দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৪টি দেশে অন-অ্যারাইভাল ভিসা পাবেন।
অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড, সুইডেন ও দক্ষিণ কোরিয়া। এই দেশগুলোর পাসপোর্ট থাকলে ১৯৩টি দেশে ভিসা মুক্ত ভ্রমণের অনুমতি মিলবে।
প্রতিবেশী দেশ ভারত তালিকায় ৮০ নম্বর স্থানে রয়েছে। ভারতীয়রা বর্তমানে বিনা ভিসায় ৬২টি দেশে যেতে পারেন। ২০২৩ সাল ভারতীয় পাসপোর্ট ছিল ৮৩ নম্বর স্থানে। এবার তিন ধাপ এগিয়েছে।
শক্তিশালী পাসপোর্টের তালিকার একেবারে নিচের স্থানে আছে আফগানিস্তান। কয়েক ধাপ ওপরে রয়েছে পাকিস্তান। পাসপোর্টের শক্তির বিচারের পাকিস্তানের অবস্থা ইয়েমেন ও সোমালিয়ার চেয়েও খারাপ। নেপাল ও শ্রীলংকার মতো দেশগুলো বাংলাদেশের আশেপাশেই অবস্থান করছে।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











