ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২০:০০:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

শক্তিশালী ভূমিকম্পে দুইবার কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ এএম, ২৩ এপ্রিল ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শক্তিশালী ভূমিকম্পে দুইবার কেঁপে উঠেছে এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। প্রায় ৬ মাত্রার দুটি ভূমিকম্পের আঘাতস্থল উত্তর সুমাত্রার কেপুলাওয়ান বাতু। প্রাথমিক ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় রোববার (২৩ এপ্রিল) সকালে ভূমিক্ম্প দুটি আঘাত হানে বলে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১, আঘাতস্থল কেপুলাওয়ানার বাতু। এর কিছু সময় পর ওই একই এলাকায় আরকটি ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৮। 

ইএমসিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৪৩ কিলোমিটার, দ্বিতীয়টির গভীরতা ছিল ৪০ কিলোমিটার।