ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১০:০১:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

শতবর্ষে পা রাখছেন মোদির মা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৭ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ১৮ জুন শতবর্ষে পা রাখতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি।বৃহস্পতিবার (১৬ জুন) আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনের তথ্যমতে, মোদির মায়ের শতবর্ষ উপলক্ষে তার নামে রাস্তার নামকরণের সিদ্ধান্ত নিয়েছে গুজরাটের গান্ধীনগর পৌরসভা। ৮০ মিটার লম্বা ওই রাস্তার নাম ‘পূজ্য হীরাবা মার্গ’ রাখা হয়েছে।

হীরাবেনের আরেক ছেলে প্রহ্লাদ মোদি বলেন, তার জন্য নব চণ্ডী যজ্ঞ করতে চলেছি আমরা। হটকেশ্বর মন্দিরে সুন্দরকাণ্ড পাঠও রয়েছে। মন্দিরে বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজনও করেছি।

জানা গেছে, শত ব্যস্ততার মধ্যেও মায়ের শততম জন্মদিন উদ্‌যাপনে নিজের বাড়ি যেতে পারেন মোদি। সূত্র : আনন্দবাজার পত্রিকা