ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৫:০৬:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

শতভাগ পেনশন নেয়ার সুবিধা পাবেন স্বামী-স্ত্রীও

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২২ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি চাকরি শেষে শতভাগ পেনশন তুলে নেয়া (সমর্পণ) অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রী বা বিপত্মীক স্বামী ও প্রতিবন্ধী সন্তানরাও (যদি থাকে) পেনশন সুবিধা পাবেন।

সোমবার (২৮ অক্টোবর) স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

সেখানে বলা হয়েছে, শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পেনশন ২০১৮ সালের ৮ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পুনঃস্থাপিত হয়ে থাকলে তার মৃত্যুর পর তার বিধবা স্ত্রী বা বিপত্মীক স্বামী ও প্রতিবন্ধী সন্তান (যদি থাকে) সেই পেনশন সুবিধা প্রাপ্য হবেন।

এছাড়া, তারা ২০১৭ সালের ৩ আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী- চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রাপ্য হবেন।

১৯৯৪ সাল থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ পেনশন একবারে তুলে নেয়ার সুযোগ চালু করা হলেও ২০১৭ সালের ৩০ জুন তাতে পরিবর্তন আসে। সেই বছরের ১ জুলাই থেকে পেনশনের ৫০ শতাংশ সরকারের নিকট বাধ্যতামূলকভাবে সংরক্ষণের বিধান চালু করা হয়।

পরে ২০১৮ সালের ৮ অক্টোবরের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শতভাগ পেনশন নিয়ে নেয়া সরকারি কর্মচারীরা অবসর নেয়ার দিন থেকে ১৫ বছর সময় পার হওয়ার পরেও পুনরায় মাসে কমপক্ষে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন।

সেই আদেশে বলা হয়েছিলো, শতভাগ পেনশন নিয়ে নেয়া কর্মচারীর ২০১৭ সালের ১ জুলাই বা তার পরবর্তী সময়ে যে পেনশন নির্ধারিত হবে, তার ওপর প্রতি বছর ১ জুলাই ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্টও দেয়া হবে। তার মৃত্যুর পর স্ত্রী বা স্বামী কিংবা প্রতিবন্ধী সন্তানের সেই টাকা পাওয়ার কথা সেই প্রজ্ঞাপনে ছিল না। এবার নতুন প্রজ্ঞাপনে সরকার সে বিষয়টি স্পষ্ট করলো।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, এই সুবিধার আওতায় আসবেন প্রায় ২০ হাজার অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। এই জন্য সরকারের পেনশন খাতে অতিরিক্ত ব্যয় হবে ১৪৫ কোটি টাকা।

-জেডসি