ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১২:৪৮:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা

শনিবার জাপার ইফতারে থাকছেন খালেদা

আপডেট: ১২:৩৮ পিএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার

1434898126স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : শনিবার (২৭ জুন) জাতীয় পার্টির (জাপা-কাজী জাফর) উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও নৈশভোজে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার (২৬ জুন) পার্টির চেয়ারম্যানের সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) কামরুজ্জামান রনীর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, শনিবার জাপার পক্ষ থেকে এক ইফতার মাহফিল ও নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজিত এ ইফতার মাহফিলে অংশ নেবেন খালেদা জিয়া। ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাপার চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ। এ ইফতার অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, ড. আকবর আলী খান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশ ও সংস্থার রাষ্ট্রদূত ও কূটনীতিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিল্পপতি ও ব্যবসায়ী নেতারা অংশ নেবেন বলেও বার্তায় জানানো হয়। ২৬.০৬.২০১৫