ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৬:২০:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

শপথ নিলেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা।

আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা।

প্রথম দফায় সম্প্রসারণের ফলে ২৫জন মন্ত্রী ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীসহ সরকারের টানা তৃতীয় মেয়াদের মন্ত্রীপরিষদের সদস্য সংখ্যা দাঁড়াল ৪৭ জনে।