ঢাকা, শুক্রবার ২১, আগস্ট ২০২৬ ২২:৫৮:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল গ্যাস সংকট আর লোডশেডিংয়ে রাজধানীবাসীর ভোগান্তি চরমে সবজির বাজারেও অস্বস্তি, হাঁসফাঁস ক্রেতারা সিআইসির প্রথম নারী ডিজি সেলিনা সুলতানা দাবানল-দাবদাহ, ভয়াবহ বিপর্যয়ের মুখে ইউরোপ

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০২ পিএম, ২১ আগস্ট ২০২৬ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও ছয় সদস্য যুক্ত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেন। এর পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, রাশেদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি।

আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির।