শপথ নিয়েই সংসদকে অবৈধ বললেন বিএনপির ফারহানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৩ পিএম, ৯ জুন ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
এমপি হিসেবে শপথ নেয়ার পর পরই বর্তমান সংসদকে অবৈধ বললেন বিএনপি মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
রোববার (৯ জুন) দুপুর ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার সংসদ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ নেয়ার পর শপথ বইয়ে স্বাক্ষর শেষে সংসদ ভবনের তৃতীয় তলায় সিনিয়র সচিবের রুমের সামনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা।
তিনি বলেন, নিশ্চয়ই প্রথমবার সংসদ সদস্য হয়ে সংসদে আসা আমার জন্য আনন্দের। তবে আমি এমন একটি সংসদে যোগ দিতে যাচ্ছি যে সংসদটি জনগণের ভোটে নির্বাচিত না। সংসদ গঠিত হওয়ার পর থেকেই বলেছি, এটি অবৈধ সংসদ, এখনো দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এটি অবৈধ সংসদ। আমি খুব খুশি হব যদি আমার সংসদ সদস্য হবার মেয়াদ একদিনের বেশি না হয়।
রুমিন ফারহানা বলেন, ‘আমি চাই দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠিত হোক।’
সম্প্রতি তার নিজ এলাকায় ব্রাহ্মণবাড়িয়া বিএনপির দুই গ্রুপের মধ্যে ত্রাণের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষের খবর বেরিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মাত্র শপথ নিলাম, আমার বরাদ্দের প্রশ্নই আসে না। তবে বিষয়টি আমি জানি না, আমি দেখব কি হয়েছে।
-জেডসি
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল