শবনম ফারিয়াকে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন সেই যুবক
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৪ মার্চ ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে চাকরি হারিয়েছেন রাকিবুল হাসান নামের এক যুবক। রোববার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিমদের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ফারিয়া।
সেই অনুষ্ঠানের একটি ভিডিওক্লিপে অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এক যুবককে। যা চোখে পড়ে এই তারকার। বিষয়টি নিয়ে তৎক্ষনাত ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফারিয়ার। তার সেই স্ট্যাটাসের সূত্র ধরে জানা যায়, ওই যুবকের নাম রাকিবুল হাসান। তিনি সাজিদা ফাউন্ডেশন নামে একটি এনজিওতে চাকরি করছেন। এর পরদিনই ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে সাজিদা ফাউন্ডেশন। তদন্তের পর রাকিবুলকে চাকরিচ্যুত করা হয়। বিষয়টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মেইলের মাধ্যমে ফারিয়াকে জানানো হয়।
সেই ই–মেইলটি নিজের ফেসবুকে শেয়ার করে শবনম ফারিয়া বলেন, ‘আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।’
অভিনেত্রী তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, সহিংসতা শুধু শারীরিক নয়; এটি অনলাইন হয়রানি, রাস্তার হয়রানি, বা যেকোনো ধরনের ভয় দেখানো হতে পারে। এর কোনোটিই গ্রহণযোগ্য নয়। রাজনীতিবিদ থেকে আমার সহকর্মীরা, কর্মী থেকে কলেজ পড়ুয়া মেয়ে—যারা সবাই সমর্থন দেখিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। বিশেষ ধন্যবাদ সাজিদা ফাউন্ডেশনকে। তাদের সাহসী ও দৃঢ় পদক্ষেপের জন্য। এভাবেই পরিবর্তন শুরু হয়। আসুন, আমরা আমাদের কণ্ঠ আরও উঁচু করি।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










