ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৭:২২:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

শবরীমালায় তৃতীয় নারীর প্রবেশ, উত্তাল কেরালা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২০ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের কেরালা রাজ্যের শবরীমালা মন্দিরে দুই নারীর প্রবেশ ঘিরে রাজ্যজুড়ে সহিংসতা ও দাঙ্গার মধ্যেই তৃতীয় নারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। রাজ্য পুলিশ বলছে, শ্রীলঙ্কার ওই নাগরিক মন্দিরে ঢুকেছেন। তবে শশীকলা নামের ওই নারীর দাবি, তিনি মন্দিরে ঢুকলেও পুলিশের বাধার কারণে আরাধ্য দেবতার দর্শন পাননি। এদিকে মন্দিরে নারীদের প্রবেশ নিয়ে শুক্রবার রাতে রাজ্যে ক্ষমতাসীন সিপিএম ও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির দুই সাংসদের বাড়িতে বোমা হামলাও হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শশীকলা নামের শ্রীলঙ্কার সেই নাগরিকের বয়স ৪৬ বছর। শবরীমালা মন্দিরে এত দিন ১০ থেকে ৫০ বছর বয়সী ঋতুমতী কোনো নারী প্রবেশ করতে পারতেন না। তবে সর্বোচ্চ আদালত সম্প্রতি তা খারিজ করে দিয়েছেন। এরপরই গত বুধবার ভোরে মধ্যবয়সী ঋতুমতী দুই নারী প্রশাসনের সহায়তায় শবরীমালা মন্দিরে প্রবেশ করে প্রার্থনা সারেন। তার পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয় বিক্ষোভ ও সহিংসতা। এই বিক্ষোভ আজ শনিবারও চলছে।

শ্রীলঙ্কার নাগরিক শশীকলা বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় ওই মন্দিরে ঢোকেন। এ নারী অবশ্য বলছেন, দেবতা আয়াপ্পার মূর্তি দর্শনে সব প্রাক প্রস্তুতি শেষে শবরীমালায় গেলেও মূল ফটকের নিচে ‘পবিত্র ১৮ ধাপ’ পার হওয়ার আগেই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

তবে পুলিশ বলছে, নিরাপত্তার কথা ভেবেই শশীকলা মন্দিরে ঢোকার কথা চেপে গেছেন।

 

তৃতীয় এ নারীর শবরীমালায় প্রবেশের বিষয়টি নিশ্চিত করতে একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে তারা। ভিডিওতে এক নারীকে মাথায় পূজার সামগ্রী নিয়ে মন্দিরে ঢুকতে দেখা গেছে।

কেরালার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শশীকলা নিয়ম মেনেই মন্দিরে প্রবেশ করেছিলেন।

লাইভ মিন্টের খবরে বলা হয়েছে, এ পর্যন্ত পুলিশ ১৩৬৯ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। মোট মামলা হয়েছে ৮০১টি। অন্যদিকে গত বুধবার শবরীমালা মন্দিরে ঢোকা দুই নারীর নাম বিন্দু ও কনকদূর্গা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মন্দিরে ঢোকার সময় সেখানকার কর্মকর্তাদের কাছ থেকে কোনো বাধা পাননি।

এদিকে, উত্তেজনার মধ্যেই শুক্রবার রাতে কান্নুর জেলার থালাসারি শহরে সিপিএম বিধায়ক এন শমসেরর বাড়িতে বোমা হামলা হয়। এ সময় শমসের বাড়ি ছিলেন না  এর কয়েক ঘণ্টা পরই একই শহরে বিজেপি সাংসদ ভি মুরালিধরনের পৈত্রিক বাড়িতেও বোমা হামলা হয় বলে জানিয়েছে এনডিটিভি।

বিন্দু ও কনকার মন্দিরে প্রবেশের ঘটনায় উত্তাল ভারতের দক্ষিণাঞ্চলীয় এ রাজ্যটিতে এখনো বিক্ষিপ্ত সহিংসতা অব্যাহত আছে বলেও জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

-জেডসি