শবেবরাতে শান্তি-সমৃদ্ধি কামনায় মসজিদে মসজিদে দোয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
পবিত্র শবেবরাত মুসলমানদের জন্য অনন্য ইবাদতের রাত। প্রতি বছর হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ‘শবেবরাত’ হিসেবে পালিত হয়। এবারও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হয়েছে।
এ রাতে রাজধানীসহ দেশের মসজিদগুলোতে অনুষ্ঠিত হচ্ছে মিলাদ, মাহফিল ও দোয়া। বিভিন্ন এবাদতে সময় কাটিয়েছেন মুসল্লিরা। ইমামদের নেতৃত্বে দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও মিলাদ ও বিশেষ মোনাজাত হয়েছে। দেশের মঙ্গল কামনার পাশাপাশি মহান স্বাধীনতার সংগ্রামে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ ও বিশেষ মোনাজাত হয়।
এর আগে জাতীয় মসজিদে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ‘পবিত্র শবে বরাতের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ করেন জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন। এশার নামাজের পর মোনাজাতে মুসলমানরা নিজের গুনাহের মাফ চেয়ে প্রার্থনা করেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন স্বজনের মাগফেরাত কামনায়।
শবেবরাত সম্পর্কে হাদিসে বলা হয়েছে- নবী করিম (সা.) বলেছেন, ‘আল্লাহ্ তায়ালা অর্ধশাবানের রাতে (শবে বরাত) মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন।’ যে রাতে বান্দাকে তার প্রতিপালক গোনাহ থেকে মুক্তি দিয়ে ক্ষমা করে দেন।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











