ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৫:৫৭:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

শরীরে করোনার লক্ষণ শুনেই পালালেন প্রবাসী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩২ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

শরীরে করোনাভাইরাসের লক্ষণ আছে শুনেই হাসপাতাল থেকে পালিয়েছেন কাতারপ্রবাসী এক যুবক (৩০)। বুধবার বিকেলে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে পালিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তাকে খুঁজছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই যুবক ৩ মার্চ কাতার থেকে বাংলাদেশে আসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে নাসিরনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে যান ওই যুবক। কর্তব্যরত চিকিৎসক এ বি এম মুসা চৌধুরী প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ওই যুবক তখন হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তির জন্য চারতলায় যান। কিছুক্ষণ পরই তিনি সেখান থেকে নেমে আবার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের কাছে যান।

চিকিৎসক তাকে জানান, তার লক্ষণগুলো দেখে করোনাভাইরাসের উপস্থিতি সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে। এটা শোনার পর ওই যুবক হাসপাতাল থেকে পালিয়ে যান।

জরুরি বিভাগের চিকিৎসক এ বি এম মুছা চৌধুরী বলেন, ওই প্রবাসীর শরীরের তাপমাত্রা ১০০ থেকে ১০১ ডিগ্রি সেলসিয়াস ছিল। করোনাভাইরাসের লক্ষণ থাকায় তার পরীক্ষা-নিরীক্ষা হবে শুনে ভয়ে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ রায় বলেন, সিভিল সার্জন কার্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ওই যুবকের নাম-ঠিকানা জানিয়েছে। তাকে খুঁজে বের করার জন্য সেই ঠিকানায় লোক পাঠানো হয়েছে।