শহীদ দিবসে বইমেলায় ভিড়, বেড়েছে বিক্রি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস আজ। একই সঙ্গে সরকারি ছুটি হওয়ায় জমে উঠেছে অমর একুশে বইমেলা। সকাল থেকেই মেলায় ব্যাপক লোকসমাগম। বেড়েছে বেচা-বিক্রিও।
২১ ফেব্রুয়ারি উপলক্ষে সোমবার সকাল ৮টায় খুলে দেওয়া হয় বইমেলা। এদিন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা অনেকেই ঢুকছেন বইমেলায়। ফলে সকাল থেকেই মেলাপ্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বই মেলায় লোকসমাগমও বাড়তে থাকে। আবার দুপুরের কড়া রোদ ও বৃষ্টির আশঙ্কা না থাকায় মেলায় ঘুরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে জানিয়েছেন দর্শনার্থীরা।
বই মেলায় বরাবরের মতো আজকেও তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে ছুটির দিন হওয়ায় বেশিরভাগ দর্শনার্থীই সপরিবারে এসেছেন।
পরিবারের সদস্যদের নিয়ে মেলায় এসেছেন আশরাফুল আলম। সকালে শহীদ মিনারে ফুল দিয়েছেন। দুপুর পর্যন্ত মেলায় ঘোরাফেরা করেছেন। এরপর বাচ্চাদের নিয়ে শিশুচত্বরে বই কিনেছেন।
আশরাফুল আলম বলেন, আজ সরকারি ছুটি বলে গতকালই প্ল্যান করে রেখেছি ঘুরতে বের হবো। কিন্তু গতকাল বৃষ্টির কারণে কিছুটা ভয়ে ছিলাম। কারণ বাচ্চাদেরও বলে রেখেছি আজ তাদের নিয়ে বের হবো। আজ আকাশ ভালো থাকায় সবাইকে নিয়ে মেলায় আসতে পেরে ভালো লাগছে।
এদিকে মেলায় লোকসমাগমের সঙ্গে বই বিক্রিও বেড়েছে বলে জানান একাধিক স্টলের বিক্রয়কর্মীরা। প্রথমা, অনন্যা, তাম্রলিপিসহসহ বেশ কয়েকটি স্টল ঘুরে বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বললে তারা জানান, ছুটির দিনে লোক বেশি। বইও অন্যান্য দিনের তুলনায় বেশি বিক্রি হচ্ছে। তবে সবাই সেলিব্রেটি (জনপ্রিয়) লেখকদের বই খুঁজছেন বলে জানান তারা।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার




