শাকিব-অপু ইস্যুতে ফেসবুকে সমালোচনার ঝড়
ফিচার ডেস্কপ্রকাশিত : ১০:০৮ এএম, ১১ এপ্রিল ২০১৭ মঙ্গলবার
জাতি হিসেবে আমরা বাঙালি অত্যন্ত আবেগী। কিন্তু , একজন নারী তার সন্তানের জন্ম পরিচয়/স্বীকৃতির জন্য কান্না করছেন, আর আমরা স্বভাবতই সেটাও মজা নিয়ে দেখি/সেখানে মজা খুজি!’
শাকিব খানের স্ত্রী ও তাঁর সন্তানের মা হিসেবে পরিচয় দিয়ে অপু বিশ্বাসের লাইভ অনুষ্ঠানের পর ফেসবুকে নোংরামির বিরুদ্ধে এমনই মন্তব্য করেছেন কস্টিউম ডিজাইনার ও প্রযোজক রামিম রাজ। সোমবার (১০ এপ্রিল) আকস্মিকভাবেই বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরের সরাসরি অনুষ্ঠানে (লাইভ) এসে অপু দাবি করেন, চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ২০০৮ সালের ১৮ এপ্রিল তার বিয়ে হয়েছে। তাদের এক পুত্রসন্তানও আছে। নাম আব্রাহাম খান জয়। শাকিব খানের চাপেই এতোদিন বিয়ের খবর গোপন করেছিলেন তিনি। এরপর ফেসবুকে এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। তবে অপুর দাবির প্রেক্ষিতে অনেকে শাকিবের প্রতিক্রিয়ায় আগ্রহী হলেও কিছু কিছু ফেসবুক ব্যবহারকারী বিষয়টি নিয়ে ‘বিদ্রুপমূলক‘ স্ট্যাটাস দেন। এই সারিতে চলচ্চিত্রাঙ্গনের কর্মী এমনকি সংবাদকর্মীদেরও দেখা যায়। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ক্যারিয়ার সার্ভিস অফিসের পরিচালক আশিক সারোয়ার তাঁর ফেসবুকে লিখেছেন, ‘সাকিব আল হাসান- হাসিনা-মোদী- মমতা- তিস্তা- চুক্তি- শাকিব খান-অপু বিশ্বাস!
চলে এসেছে নতুন ইস্যু। ফেবুতে কচলা কচলি চলছেই! আর কিছু পারি বা না পারি , নিজের সাথে সম্পর্কিত হোক বা না হোক, নতুন কিছু দেখলেই আমরা সেইটা কচলাই। আজারে বিজারে কচলাই। অতএব কচলানো চলবে পরবর্তী নতুন ইস্যু না আসা পর্যন্ত। আহা কি সুইট!’
দৈনিক আমাদের সময় পত্রিকার ফিচার সম্পাদক শান্তা মারিয়া তাঁর ফেসবুকে লিখেছেন, ‘সাবাশ অপু বিশ্বাস। তবে এতদিন গোপন না রাখাই উচিত ছিল। শাকিব খান নায়ক থেকে ভিলেন’। অপরদিকে আরেক ফেসবুক ব্যবহারকারী সাইমুম সাদ লিখেছেন, ‘ভাইয়েরা, পোলাডা সাকিবের না, শাকিবের। একজনের দায় আরেকজন নিরীহ পাবলিকের উপর চাপায়েন না।’ ফেসবুক ব্যবহারকারী বলরাম রায় লিখেছেন, ‘আগে নায়িকা ছিলো হাজার দোষ-গুণ ছিলো, অশ্লীলতা ছিলো। এখন সে একজন মা। একজন মা তার ছোট্ট সন্তানকে নিয়ে টিভি সেটে বসে সন্তানটির পিতৃপরিচয়ের জন্য লড়াই করছে। অপরদিকে আমরা ফেসবুকে নোংরামি আর অশ্লীলতায় মেতে উঠছি।আমরা ইস্যু প্রিয় জাতি। সব ইস্যুই খাই। যদি অপু বিশ্বাসের কথা সত্য হয় তবে অপু বিশ্বাসের ছেলেটা পিতৃপরিচয় পাক। আমরা বাঙালি, ইউরোপিয়ান না।’ লীনা পারভীন নামে আরেক ফেসবুক ব্যবহারকারী তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘অসংখ্য শাকিব খানরা আমাদের চারপাশে ভালোমানুষের চেহারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেবল চিনে নেয়াটাই সময়ের ব্যাপার। ভালোবাসার অভিনয় করবে, ভোগ করবে কিন্তু দায়িত্ব নিবেনা বা স্বীকৃতি দিবেনা। সাবাশ অপু বিশ্বাস। যেসব মেয়েরা এসব শাকিব খানদের বুকে মিশে গিয়ে মনে করছেন বেশ আছি তাদের এখনই সাবধান হবার সময়।’ এদিকে অপুর লাইভের পর শাকিব খান একটি সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি তার সন্তানের দায়িত্ব নেবেন, অপুর নয়। কারণ, অপু লাইভে এসে তার ‘অসম্মান’ করেছেন।- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল







