শাকিব খানের প্রতি টান জয়ের, আন্দোলনে নামবেন অপু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ৬ জানুয়ারি ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, জয়কে বিদেশ পাঠানোর সিদ্ধান্তটা আমার ও তার বাবার দুজনের পক্ষ থেকেই ছিল। কিন্তু জয় ওর বাবাকে ছাড়া থাকতে পারবে না বলে জানিয়েছে। ফলে এ সিদ্ধান্ত থেকে আমরা সরে আসছি।
অভিনেত্রী আরও বলেন, আসলে জয় ওর বাবাকে প্রচণ্ড ভালোবাসে, ওর বাবাও ওকে প্রচণ্ড ভালোবাসে। তিনি বলেন, জয় জানিয়েছে— বাবাকে ছেড়ে বিদেশে গিয়ে তার পক্ষে থাকা সম্ভব নয়। তাই ওর বাবাও সেটি মেনে নিয়েছে, বলা যায়— খুশিই হয়েছে। কেননা, দুজন দুজনকে ছাড়াই থাকতে পারে না বলে জানান অপু বিশ্বাস।
একটু মজার সুরেই অভিনেত্রী বলেন, জয়ের চোখে পৃথিবীর সেরা হিরো ওর বাবা। সে নিজেই ওর বাবাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে। বলেছে— বাবা তুমি অনেক স্মার্ট, আমার চেয়েও। আমি ওদের কথা শুনে হাসি।
অপু বিশ্বাস বলেন, দেখেন, ও বাবার কী ভীষণ ভক্ত। তাহলে আমাদের মায়েদের আন্দোলন করা উচিত না? তিনি বলেন, আমরা মায়েরা আন্দোলন করব, এত কষ্ট করে বাচ্চাকে লালন-পালন করলাম, আর দেখেন না— তারা বাবার ভক্ত হয়ে যায়, মায়ের চেয়েও বাবাকে বেশি ভালোবাসে, হা হা হা...।
এদিকে গত বছর এক সাক্ষাৎকারে অভিনেত্রী অপু বিশ্বাস বলেছিলেন, খুব শিগগির ছেলে আব্রাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন। সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন অভিনেত্রী। এর নেপথ্যে কারণ হিসেবে পরোক্ষভাবে ইঙ্গিত (বুবলী) দিয়েছেন তার কাদা ছোড়াছুড়ি ও শাকিব খানের বিয়ে-বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক খবরকে।
সেই সময় অপু বিশ্বাস আরও বলেন, এখানে কিছু নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পড়ছে, যা ওদের জীবনে প্রভাব পড়তে পারে। ফলে বাচ্চারা মানসিকভাবে হালকা হয়ে যায়। তাই আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি জয়ের দেশের বাইরে যাওয়া উচিত। যখন চিন্তা করেছি জয়কে বিদেশে পাঠাব, তখন খুব বেশি খারাপ লাগেনি। কিন্তু যত দিন যাচ্ছে, ততই খারাপ লাগছে। তবে খারাপ লাগলেও কিছু করার নেই। সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তো বাবা-মায়েরই বলে জানান তিনি।
সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন বছরের শুরুতেই অপু জানালেন, জয়কে বিদেশে পাঠানো নিয়ে তার চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। এর কারণ বাবা-ছেলের মধুর সম্পর্ক।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা










