ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৫:০৪:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

শাকিবের স্বীকারক্তি: অপু আমার স্ত্রী, আব্রাহাম আমারই সন্তান

ফিচার ডেস্ক

প্রকাশিত : ১০:০১ এএম, ১১ এপ্রিল ২০১৭ মঙ্গলবার

‘চিত্রনায়িকা অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান। অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক। গতকাল আমি রাগের মাথায় গণমাধ্যমে অনেক কথা বলেছি।’

আজ মঙ্গলবার উইমেন নিউজকে টেলিফোনে এসব কথা বলেছেন চিত্রনায়ক শাকিব খান।

অপরদিকে অপু বিশ্বাস বলেছেন,  তিনি যা কিছু করেছেন নিজের সামাজিক স্বীকৃতি আর সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে করেছেন। কেউ ষড়যন্ত্র করে তাঁকে দিয়ে কিছু করাননি।

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে টেলিফোনে কথার শুরুতে প্রথমেই কথা হয়, আজ যে তাঁর সংবাদ সম্মেলন করার কথা ছিল তা নিয়ে। যে বিষয়টি তিনি নাকচ করে দিয়ে বলেন, সংবাদ সম্মেলনের বিষয়ে কাউকে কিছু বলেননি। অপু  বিশ্বাস নিয়ে গতকাল শাকিব খান বলেছিলেন, তাঁকে তিনি স্বীকৃতি দেবেন না বরং তার সন্তানকে স্বীকৃতি দেবেন।

এ বিষয় নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন গতকাল রাগের মাথায় তিনি অনেক কথায় বলেছেন। প্রকৃত বিষয় হলো অপু আমার স্ত্রী আর আব্রাহামও আমার সন্তান। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। শাকিব বলেন, ‘আসলে  যা  কিছু  আমার বিরুদ্ধে হয়েছে তা ছিল একটা গভীর ষড়যন্ত্র। সময় হলে আমি আমার পরিবারের বিষয়টি গণমাধ্যমকে জানাতাম।’