শান্তির বার্তা নিয়ে পরীমনির জন্মদিন পালন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
গ্ল্যামারকন্যা পরীমনির জন্মদিন মানেই বিশেষ কিছু। প্রতি বছর রাজধানীর পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অভিনেত্রীর জন্মদিন উদযাপন করা হয়। এবারো তার ব্যতিক্রম হয়নি। এ বছর প্রথমবারের মতো সন্তানকে সঙ্গে নিয়ে মা পরীর জন্মদিন পালন করেছেন। প্রতিবার বিশেষ কোন থিম নিয়ে সাজানো হয় এবারো শান্তির পায়রার সঙ্গে শ্বেত শুভ্র পালক দিয়ে সাজানো হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) রাতে এ অনুষ্ঠান পালন করা হয়েছে। পরীমনি রাত সাড়ে ১১টার দিকে জন্মদিনের অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হলে পরীর শুভাকাঙ্ক্ষিরা শুভ জন্মদিন বলে শুভেচ্ছা জানান।
রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পরীর জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়। বরাবরের মতো এবারের জন্মদিনের অনুষ্ঠানের ভেন্যুও আকর্ষণীয় সাজে সাজানো হয়। অনুষ্ঠানে পরীর আত্মীয়, শোবিজের সহকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭টায় পরীর জন্মদিনের অনুষ্ঠান শুরু হওয়া কথা থাকলেও বৈরি আবহাওয়ার ফলে তা সম্ভব হয়নি।
পরীর এবারের জন্মদিনে অনুষ্ঠানে ‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’ সিনেমার গান প্রকাশ করা হয়। তাছাড়া চারজন মিলে জন্মদিনের কেক কাটে পরী। যারা কেক কাটায় অংশ নিয়েছেন তারা হচ্ছেন- পরীর নানা, পরীমনি নিজে, ছেলে রাজ্য ও তার স্বামী শরিফুল রাজ।
কেক কাটার পর পরী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘মা পরীর প্রথম জন্মদিন, পরিপূর্ণ জন্মদিন।’
পরীমনির কাহিনিতে একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। যেখানে পরী তার স্বামী রাজকে তার পাশে থাকার জন্য আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান। সবশেষে ছিল একটি নৃত্য পরিবেশনা।
পরী এর আগে তার জন্মদিনের কয়েকটি অনুষ্ঠানে আমন্ত্রিতদের জন্য ড্রেস কোড নির্ধারণ করে দিয়েছিলেন। এবারের ড্রেস কোড হিসেবে মেয়েদের জন্য সাদা রং নির্ধারণ করা করেছে। ছেলেদের জন্য অ্যাকোয়া রং। কার্ডে একটি শান্তির পায়রা উড়ছে। সঙ্গে শ্বেত শুভ্র পালক।
এর আগে গত বছর বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিল পরীর জন্মদিনের মূল মঞ্চ। ওপরে লাইট বসানো ইংরেজিতে লেখা ছিলো ‘ফ্লাই উইথ পরীমনি’ অর্থাৎ ‘পরীমনির সঙ্গে ওড়ো’। জন্মদিনের রাতে বিমানবালার বেশে ককপিটে হাজির হয়েছিলেন পরী।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি