ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১০:৫২:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের ১৮০ নারী সদস্য

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০ শনিবার

শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের ১৮০ নারী সদস্য

শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের ১৮০ নারী সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের উদ্দেশে শুক্রবার ভোরে রওনা দেওয়া বাংলাদেশ পুলিশের একমাত্র ফিমেল ফরমড পুলিশ ইউনিটের (এফপিইউ) ১৮০ সদস্য কঙ্গো পৌঁছেছে। বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তারা মিশন এলাকায় পৌঁছে দায়িত্বভার গ্রহণ করেছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।

পুলিশ হেডকোয়ার্টারের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমান্ডার মেরিনা আক্তার এ ইউনিটের নেতৃত্বে রয়েছেন।

বাংলাদেশ পুলিশের একমাত্র এফপিইউ ইউনিটের ১৮০ সদস্য ১১ সেপ্টেম্বর শুক্রবার ভোর পাঁচটায় বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশে হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। এই ফরমড পুলিশ ইউনিটে ডেপুটি কমান্ডার রওনক আলম, মোহাম্মদ হারুন অর রশিদ, লজিস্টিক অফিসার, অপারেশনস্ অফিসার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানসহ ১৫ জন কমান্ডিং স্টাফ রয়েছেন।

বিরাজমান কোভিড-১৯ মহামারির মধ্যে এই এফপিইউ ইউনিট দীর্ঘ ১৬ মাস অত্যন্ত দক্ষতার ও সুনামের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে।

বিমানবন্দরে ডিআইজি (লজিস্টিকস) মো. তওফিক মাহবুব চৌধুরী কঙ্গোগামী শান্তিরক্ষীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আন্তরিক বিদায় জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ২০১১ সাল থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ফিমেল ফরমড পুলিশ ইউনিট (এফপিইউ) প্রেরণ করছে।

 

এই বিভাগের জনপ্রিয়