ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৮:৩২:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

শাবনূর এখন সুস্থ

ফিচার ডেস্ক

প্রকাশিত : ১১:৩৫ এএম, ৩০ আগস্ট ২০১৫ রবিবার

শারীরিক সমস্যার কারণে বৃহস্পতিবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় চিত্রনায়িকা শাবনূরকে। গতকাল শনিবার সকালে বাসায় ফেরেন তিনি।

ডাক্তার সূত্রে জানা গেছে, শাবনূরের শরীরে লেপারোস্কোপিক সার্জারি করা হয়েছে। 
 
এ প্রসঙ্গে নায়িকা শাবনূরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিগত বেশ কিছুদিন ধরে অসুস্থতা অনুভব করায় তিনি হাসপাতালে ভর্তি হন এবং সেখানে তার একটি অস্ত্রোপাচার করা হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন বেশ সুস্থ অনুভব করছি।
ডাক্তারও বলেছেন সব ঠিক আছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।’