শাবনূরের নামে প্রতারণা, ক্ষুব্ধ নায়িকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ১ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সোশ্যাল মিডিয়া নিয়ে তারকাদের বিড়ম্বনার অন্ত নেই। কখনো ফেক অ্যাকাউন্ট কখনো হ্যাক, নানারকম ঝামেলায় পড়তে হয় তাদের। নায়িকা শাবনূরের ক্ষেত্রে বিষয়টা একটু বেশিই ঘটে। কারণ তার নামে অসংখ্য অ্যাকাউন্ট ও পেজ পরিচালিত হচ্ছে ফেসবুকে। যা নিয়ে তিনি ভীষণ বিব্রত।
এবার শাবনূরের নাম করে বন্যার্ত মানুষের জন্য ত্রাণের টাকা তুলছে কিছু প্রতারক। অস্ট্রেলিয়ায় থেকেই বিষয়টি টের পেয়েছেন নায়িকা। তাই সবাইকে সাবধান করে দিয়েছেন।
নিজের আসল ফেসবুক আইডি থেকে শাবনূর বলেছেন, ‘আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ফেসবুকে আইডি খুলে মানুষের কাছে ত্রাণের নামে টাকা চাচ্ছে! আপনারা সবাই এমন প্রতারক হতে সাবধান থাকবেন! আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বলেছি যে আপনারা আমার নামে ফেক আইডি খুলে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করবেন না, যাতে করে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়!’
প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শাবনূর। তিনি লিখেছেন, ‘আমি কখনোই চাই না, আমার কারণে কারও ক্ষতি হোক! কিন্তু আমি বারবার নিষেধ করার পরেও যারা প্রতিনিয়ত এভাবে আমার নামে ফেক আইডি খুলে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আমি তাদের নামে আইনের আশ্রয় নিতে বাধ্য হব! আপনারা সবাই এমন অসৎ ব্যক্তি হতে সাবধান থাকবেন!’
উল্লেখ্য, শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি সক্রিয় হয়েছেন খুব বেশিদিন হয়নি। তবে তিনি অ্যাকাউন্ট খুলেই দেখেন তার নামে অ্যাকাউন্ট-পেজে সয়লাব হয়ে আছে ফেসবুক। সেজন্য প্রথম থেকেই বলে আসছিলেন, ভুয়া পেজ-আইডি থেকে সাবধান থাকার জন্য।
এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছেও অভিযোগ করেছিলেন শাবনূর। তবে সবগুলো ভুয়া অ্যাকাউন্ট বাতিল করা সম্ভব হয়নি। যার ফলে বিড়ম্বনা শাবনূরের পিছু ছাড়ছে না।
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











