শাবিতে মনোয়ারা বেগম শিক্ষা ট্রাস্ট ফান্ড-এর কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:১৭ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু করল মনোয়ারা বেগম ট্রাস্ট ফান্ড। ৯ মে, বুধবার কোষাধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এক চুক্তির মাধ্যমে এ শিক্ষা ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের মেধাবৃত্তির যোগান দেবে এই ট্রাস্ট।
শিক্ষা ট্রাস্ট ফান্ড’র দাতাপক্ষের প্রতিনিধিত্ব করবেন মনোয়ারা বেগমের কন্যা এ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিলুফা আক্তার। এছাড়াও ট্রাস্টের যাবতীয় কাজে জড়িত আছেন ওই বিভাগের সহযোগী অধ্যাপক ড. জফির উদ্দিন। চুক্তিপত্রে সাক্ষী হিসেবে সই করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশ্রাফুল করিম।
চুক্তিপত্র সম্পাদনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন। মনোয়ারা বেগম ট্রাস্ট ফান্ড বাংলা বিভাগের অভ্যন্তরীন প্রথম কোনো শিক্ষাবৃত্তি।
বৃত্তিদাতা মনোয়ারা বেগম চাঁদপুর জেলার লেডী প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষিকা। ১৯৩৫ সালের ১ মার্চ চাঁদপুর জেলার আলিমপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। তাঁর পিতা মরহুম সিরাজুল ইসলাম এবং স্বামী মরহুম আবদুল হাকিম উভয়ই ছিলেন সংশ্লিষ্ট অঞ্চলের খ্যাতনামা আইনজীবী।
তিনি ১৯৫১ সালে লেডী প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে। ১৯৫৬ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ১৯৬২ সালে ইডেন কলেজ থেকে বি.এ. পাশ করার পর শিক্ষার আলো ছড়াতে নিজ পঠিত হাইস্কুলেই শিক্ষকতা শুরু করেন।
১৯৯৫ সালে শিক্ষকতা থেকে আনুষ্ঠানিক অবসর গ্রহণ করলেও শিক্ষার আগ্রহ ছড়িয়ে দিতে তাঁর আরো একটি প্রয়াস এই বৃত্তি। তাঁর তিন কন্যা ও দুই পুত্র স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
মনোয়ারা বেগম আশা করেন এই মেধাবৃত্তি জীবনে প্রতিষ্ঠিত হতে শিক্ষার্থীদের সহায়তা করবে।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







