২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার
প্রতীকী ছবি।
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে সমর্থনের আহ্বান জানিয়েছে ঢাকাস্থ নরওয়ে দূতাবাস। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দেশটি বলেছে, বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে নরওয়েই হতে পারে বাংলাদেশিদের জন্য বিশেষ এক পছন্দ।
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া নরওয়ে তাদের এই আহ্বানের পেছনে বেশ কিছু কারণও তুলে ধরেছে। দূতাবাসের মতে, বাংলাদেশ ও নরওয়ের মধ্যে শুধু কূটনৈতিক সম্পর্কই নয়, রয়েছে ঐতিহাসিক ও মূল্যবোধগত অনেক মিল।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, বাংলাদেশের স্বাধীনতার পর যে দেশগুলো দ্রুত স্বীকৃতি দিয়েছিল, নরওয়ে তাদের অন্যতম। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার বিভিন্ন উদ্যোগেও দুই দেশ দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করে আসছে।
নরওয়ে দূতাবাস আরও বলেছে, ভৌগোলিক বৈশিষ্ট্যের দিক থেকেও দুই দেশের মধ্যে কিছু মজার মিল রয়েছে। বাংলাদেশ ও নরওয়ে—দুই দেশই উপকূলীয়। আবার দুই দেশের মানুষের খাদ্যাভ্যাসেও রয়েছে সাদৃশ্য; মাছ দুই দেশের মানুষের কাছেই অত্যন্ত জনপ্রিয়।
পোস্টে আরও বলা হয়, আয়তনের দিক থেকে বাংলাদেশ এবং জনসংখ্যার দিক থেকে নরওয়ে তুলনামূলকভাবে ছোট হলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান শক্তিশালী করতে দুই দেশই বড় স্বপ্ন দেখে। সেই মিল থেকেই বাংলাদেশি ফুটবলপ্রেমীরা নরওয়ের প্রতি সমর্থন জানাতে পারেন বলে মনে করছে দেশটি।
তবে কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের বাইরে ফুটবল মাঠেও রয়েছে বড় আকর্ষণ। বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার আর্লিং হলান্ড এবার নরওয়ের জার্সিতে বিশ্বকাপে খেলবেন। তার উপস্থিতিই দলটির প্রতি সমর্থকদের আগ্রহ বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছে নরওয়ে।
আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সুরে দেওয়া বার্তার শেষাংশে বাংলাদেশের ফুটবল সমর্থকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছে দূতাবাস। সেখানে বলা হয়, ‘তাহলে কী বলো বাংলাদেশ? সময় এসেছে একসঙ্গে বড় স্বপ্ন দেখার এবং বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে লড়াই করা নরওয়েকে সমর্থন করার।’
বিশ্বকাপ শুরুর প্রাক্কালে নরওয়ের এমন ব্যতিক্রমী আহ্বান ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে আর্লিং হলান্ডের ভক্তদের মধ্যে বিষয়টি নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







