বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার
ফিফা ফুটবল বিশ্বকাপের ট্রফি। ছবি : এএফপি
ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উত্তেজনা আর নানা ঐতিহ্যের সমন্বয়। ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের সময় দুই দলের খেলোয়াড়দের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজ নিজ দেশের সংগীত গাওয়ার দৃশ্যও বিশ্বকাপের অন্যতম পরিচিত অনুষঙ্গ। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপে সেই পরিচিত দৃশ্য বদলে যাচ্ছে। বহু বছরের প্রচলিত নিয়ম থেকে সরে এসে জাতীয় সংগীতের সময় নতুন প্রোটোকল চালু করতে যাচ্ছে ফিফা।
নতুন নিয়ম অনুযায়ী, আগের মতো খেলোয়াড়রা এক লাইনে দাঁড়িয়ে গ্যালারি বা মূল স্ট্যান্ডের দিকে মুখ করে জাতীয় সংগীত গাইবেন না। বরং দুই দলের পুরো স্কোয়াডকে সেন্টার সার্কেলের চারপাশে গোলাকৃতিতে অবস্থান করতে দেখা যাবে। মাঠে থাকা শুরুর একাদশের পাশাপাশি বদলি বেঞ্চের খেলোয়াড়রাও এই আনুষ্ঠানিকতার অংশ হবেন।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, জাতীয় সংগীতের সময় মাঠের কেন্দ্রবিন্দুকে ঘিরেই সাজানো হবে পুরো আয়োজন। এর মাধ্যমে খেলোয়াড়, দর্শক এবং সম্প্রচার— তিনটি ক্ষেত্রেই নতুন অভিজ্ঞতা তৈরি করতে চায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
বিশ্বকাপের ইতিহাসে এতদিন জাতীয় সংগীতের সময় কেবল মাঠে নামা খেলোয়াড়দেরই দেখা যেত। তবে নতুন ব্যবস্থায় ম্যাচ ডে স্কোয়াডের সব সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। ফিফার মতে, একটি দেশের প্রতিনিধিত্ব শুধু প্রথম একাদশ নয়, পুরো দলই করে। সেই ভাবনাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে নতুন প্রোটোকলে।
২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে প্রি-ম্যাচ অনুষ্ঠানেও আনা হচ্ছে বেশ কিছু পরিবর্তন। জাতীয় পতাকার বিশেষ প্রদর্শনী, আধুনিক ভিজ্যুয়াল উপস্থাপনা, নতুন প্লেয়ার এন্ট্রি সিস্টেম এবং দর্শকদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য বিশেষ আয়োজন রাখা হচ্ছে।
স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের পাশাপাশি টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচ দেখা কোটি কোটি মানুষের জন্য আরও আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করাই এর লক্ষ্য।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগেই ইঙ্গিত দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে দর্শকবান্ধব ও বর্ণাঢ্য আসরে পরিণত করতে চায় ফিফা। সেই পরিকল্পনার অংশ হিসেবেই জাতীয় সংগীতের সময় ‘৩৬০ ডিগ্রি টিম ফরমেশন’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি এক বিবৃতিতে বলেন, ‘ফিফা বিশ্বকাপ যত বড় হচ্ছে, আমরা খেলা উপভোগ করার অভিজ্ঞতায় নতুনত্ব আনছি। জাতীয় সংগীতের সময় সব খেলোয়াড় ও রেফারিদের সেন্টার সার্কেলে একে অপরের মুখোমুখি দাঁড় করানো ঐক্য, গর্ব ও আবেগের একটি মুহূর্ত সৃষ্টি করবে, যা সত্যিকার অর্থে দলগুলোর এবং সবার জন্য হবে। ফিফা বিশ্বকাপ প্রতিটি খেলোয়াড় ও প্রতিটি সমর্থকের জন্য। আর ম্যাচ পূর্ব এই নতুন আয়োজন সেই বিষয়টিকেই প্রতিফলিত করে।’
এদিকে, বিশ্বকাপের নতুন এই নিয়ম নিয়ে ইতোমধ্যে ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, এটি জাতীয় সংগীতের সময় দলগত ঐক্য ও আবেগকে আরও শক্তভাবে তুলে ধরবে। আবার কেউ কেউ মনে করছেন, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দৃশ্য হারিয়ে যাওয়ায় বিশ্বকাপের পরিচিত আবহে পরিবর্তন আসবে।
২০২৬ ফিফা বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। ম্যাচ সংখ্যা বেড়ে হবে ১০৪। ফলে মাঠের খেলার পাশাপাশি আয়োজন ও উপস্থাপনাতেও বড় ধরনের পরিবর্তন দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব।
সবকিছু ঠিক থাকলে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই প্রথমবারের মতো দর্শকরা জাতীয় সংগীতের সময় নতুন এই গোলাকার অবস্থানের দৃশ্য দেখতে পাবেন। আর এর মধ্য দিয়েই ফুটবল বিশ্বকাপের আরেকটি দীর্ঘদিনের ঐতিহ্যের অধ্যায়ের সমাপ্তি ঘটবে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







