ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ০:১৯:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:০৪ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে গৃহবধূর শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছে।



রোববার ভোরে শাহজাদপুর উপজেলার দারিয়াপুর মন্ডলপাড়া থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম মিতু আক্তার।  তিনি শাহজাদপুর দারিয়াপাড়ার পুলিশ কনস্টেবল মনিরুলের স্ত্রী।



স্থানীয়রা জানান, শ্বশুরবাড়ির লোকজন মিতুকে মাঝে মধ্যেই নির্যাতন করতো। তার স্বামী রাজশাহীতে পুলিশে চাকরি করে। ঈদের ছুটিতে বাড়িতে এলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে গতকাল শনিবার সন্ধ্যায় স্বামী মনিরুল মিতুকে পিটিয়ে হত্যা করে ঘরে তালা দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা টের পেয়ে পুলিশে খবর দেয়।



মিতুর খালু মো. আব্দুর রশিদ জানান, মিতুর শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করতো। মেয়ের সুখের কথা ভেবে বিয়ের কথা গোপন রেখে মিতুর স্বামীকে পুলিশের চাকরি নিয়ে দেয়া হয়। চাকরি পাওয়ার পর মনিরুল বেশি একটা বাড়িতে আসতো না। বাড়িতে এলে মিতুর ওপর অমানুষিক নির্যাতন চালাতো।



এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, মৃত গৃহবধূর স্বামী, শ্বশুর, শাশুড়িসহ বাড়ির সবাই পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।