শাহনাজ রহমত উল্লাহ এক কিংবদন্তির নাম: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমত উল্লাহর মৃত্যুবরণ এক বড় ধরনের ক্ষতি। বাংলাদেশের গানের জগতে কিংবদন্তিতুল্য একটি নাম শাহনাজ রহমত উল্লাহ। বাংলাদেশে প্রেরণামূলক দেশাত্ববোধক গানের এক অগ্রগণ্য শিল্পীর নাম শাহনাজ রহমত উল্লাহ।
রবিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবার্তায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকালে দেশবাসীকে উজ্জীবিত করেছিল শাহনাজ রহমত উল্লাহর দেশপ্রেমের গানগুলো যা আমাদের সমাজ ও সংস্কৃতিতে এক তাৎপর্যময় মাত্রা যোগ করে।
শোকবার্তায় তিনি বলেন, তার গাওয়া অসংখ্য অনবদ্য গানের মধ্যে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে এত গভীরভাবে উদ্বুদ্ধ করেছিল যে, তিনি স্বদেশপ্রেমের এই জাগরণী গানটিকে তার প্রতিষ্ঠিত দল বিএনপির দলীয় সংগীত হিসেবে মনোনীত করেন। তার কণ্ঠে গাওয়া যুগজয়ী গানগুলো আগামী প্রজন্মকে সমানভাবে অনুপ্রাণিত করবে। তার অকাল মৃত্যু সংগীত ও সংস্কৃতির ভুবনে এক গভীর শূন্যতা সৃষ্টি করল।
ফখরুল শাহনাজ রহমত উল্লাহর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, ভক্ত এবং শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
-জেডসি
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ